হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৬টায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম থানা মোড়ে এ ঘটনা ঘটে। 

জানা যায়, নিহত ব্যক্তির নাম লিটন (৫০)। তিনি যশোর জেলার কোতোয়ালি উপজেলার চুরমনকাটি গ্রামের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মিনি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা নাটোরগামী প্যাকেটজাত পণ্যবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মিনি ট্রাকের চালক নিহত হন।

 এ বিষয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ট্রাক দুটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছেন। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। 

গুরুদাসপুরে কৃষিজমিতে পুকুর খনন থামছেই না, পাঁচ বছরে কমেছে ১২০ হেক্টর ফসলি জমি

ইউনিয়ন পরিষদে প্রশাসকের অনিয়মিত উপস্থিতি, বাড়ছে জনভোগান্তি

নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

ভিডব্লিউবি কর্মসূচির চাল আত্মসাতে এবার গ্রাম পুলিশের নাম

পদ্মার চর থেকে আবারও গুলিবিদ্ধ লাশ উদ্ধার

হেনস্তার শিকার দুই বিদেশি পর্যটক: মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১২ কোটি টাকার ৫ প্রকল্প: সংস্কারে নিম্নমানের ইট-বালি, সড়কের কাজ বন্ধ

গুরুদাসপুরে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

গুরুদাসপুরে কৃষক পরিবারের ওপর বিএনপি নেতার হামলা, নিরাপত্তা চেয়ে ৯৯৯-এ ফোন

নাটোরে চিকিৎসাধীন শিশুর মাকে হাসপাতালে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার