হোম > সারা দেশ > নাটোর

বাগাতিপাড়ায় যুবদলের ২ নেতা আটক

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় যুবদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি বাটিকামারী এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন দয়ারামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মহাসিন আলী এবং সদস্য মাহাবুব আলী। 

উপজেলা বিএনপির দাবি, ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশকে কেন্দ্র করে সারা দেশেই বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। বাগাতিপাড়ায় কোনো সহিংসতা এবং বিস্ফোরণের ঘটনা ঘটেনি। তবুও হয়রানির জন্য তাঁদের আটক করা হয়েছে। 

বাগাতিপাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব হাফিজুর রহমান আজকের পত্রিকাকে জানান, বাগাতিপাড়ায় কোনো সহিংসতা বা বিস্ফোরকের ঘটনা ঘটেনি। তারপরও প্রশাসন গ্রেপ্তার করছে। তিনি প্রশাসনের এমন পক্ষপাতমূলক আচরণের নিন্দা জানান। 

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান আজকের পত্রিকাকে জানান, নাটোর সদর থানার একটি মামলায় জেলা পুলিশ তাদের আটক করেছে।

প্রতারণার অভিযোগে বাংলাদেশ বেতারের বরখাস্তকৃত কর্মচারী গ্রেপ্তার

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২

বড়াইগ্রামে জমি বিক্রি না করায় বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ

নাটোরে মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

নাটোরে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১১

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় মামলা

নিরাপদে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন: প্রতিমন্ত্রী পুতুল

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ নয়, নিহত ১২: প্রশাসন

নাটোরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নাটোরে সড়কে নিহত ১৪: তদন্তে ৭ সদস্যের কমিটি, ফিটনেস ছিল না বাসটির