হোম > সারা দেশ > নাটোর

পিচ্ছিল সড়কে প্রাণ গেল মোটরসাইকেলচালকের

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নিয়মনীতির তোয়াক্কা না করে নাটোরের বড়াইগ্রামে ইটভাটার জন্য মাটি পরিবহন করা হচ্ছিল মহাসড়ক দিয়ে। লোকচক্ষুকে ফাঁকি দিতে রাতে মাটি পরিবহন করত বনলতা অটো রি-ফ্যাক্টরি। সেই মাটি রাস্তায় পড়ে। আর বৃষ্টিতে পিচ্ছিল ও কর্দমাক্ত হয়ে যায় রাস্তা। সেই রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আকাশ আহম্মেদ (২৮) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। আজ সোমবার (১৬ মার্চ) নাটোর-পাবনা মহাসড়কের বনলতা ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রতিবাদে স্থানীয় লোকজন বনলতা ইটভাটা ভাঙচুর করেন।

আকাশ আহম্মেদ উপজেলার চক নটাবাড়িয়া গ্রামের দুলাল ব্যাপারীর ছেলে। নিহত যুবকের পারিবারিক সূত্রে জানা যায়, গভীর রাতে বনলতা ইটভাটায় অবৈধভাবে বিভিন্ন এলাকা থেকে মাটি আসে। সেই মাটি মহাসড়কে ছড়িয়ে পড়ে। গতকাল রোববার রাতে বৃষ্টি হলে মহাসড়ক কর্দমাক্ত হয়ে যায়। আকাশ আহম্মেদ সকালে মোটরসাইকেলযোগে বনপাড়া বাজারে যাওয়ার পথে ওই কাদায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের সঙ্গে ধাক্কা খান। বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বনলতা অটো রি-ফ্যাক্টরির পরিচালক কামরুল ইসলাম বলেন, ঘটনাটি ইটভাটা থেকে অনেক দূরে। কিছু চাঁদাবাজ এ ঘটনাকে পুঁজি করে ইটভাটায় হামলা ও নগদ টাকা লুটপাট করেছে। বাধা দিতে গেলে ইটভাটার চার কর্মী আহত হয়েছেন।

নিহত আকাশ আহম্মেদের চাচা সুরুজ আলী বলেন, ‘বনলতা ইটভাটার অবৈধ মাটি পরিবহনের জন্য প্রতিবছর সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করছি। নিহতের বন্ধুরা ক্ষুব্ধ হয়ে ভাটার সামনে গিয়ে স্লোগান দিয়েছে। ভাঙচুর, লুটপাটের কোনো ঘটনা ঘটেনি। তারা নিজেদের দোষ ঢাকতে ভাঙচুর-লুটপাটের নাটক সাজিয়েছে।’

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, নিহত যুবকের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। রাস্তায় কাদার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাগেরহাটে দুর্ঘটনায় নিহত মাইক্রোবাসচালক নাঈম, দিশেহারা পরিবার

আশ্রয়ের খোঁজে এসে নবজাতক চুরি করে লাপাত্তা তরুণী

সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১০

নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল, ব্যবসায়ীকে জরিমানা

নাটোরে আ.লীগ-যুবলীগের ৩ নেতা কারাগারে

গুরুদাসপুরে চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

রাজধানী থেকে গ্রেপ্তার নাটোরের যুবলীগ নেতা কারাগারে

নলডাঙ্গায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর, অভিযোগ আ.লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে

বড়াইগ্রামে পরীক্ষায় অকৃতকার্য হয়ে কলেজছাত্রের আত্মহত্যা, প্রতিবাদে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

নাটোরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে যুবদল নেতা বহিষ্কার