হোম > সারা দেশ > নাটোর

নাটোরে ‘কুত্তা গাড়ির’ সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে কৃষিশ্রমিক নিহত

নাটোর (লালপুর) প্রতিনিধি

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

নাটোরের লালপুরে অ্যাম্বুলেন্স, ব্যাটারিচালিত অটোভ্যান ও শ্যালো ইঞ্জিনচালিত কুত্তা গাড়ির ত্রিমুখী সংঘর্ষে মো. ইয়ারুল ইসলাম (৩০) নামের এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ারুল ইসলাম উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। আহতরা হলেন একই গ্রামের বাবু (৪০) ও সাজদার (৫০)। তাঁরা সবাই কৃষিশ্রমিক হিসেবে ধান রোপণের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ব্যাটারিচালিত একটি অটোভ্যানে কয়েকজন শ্রমিক পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকায় ধান রোপণের কাজে যাচ্ছিলেন। নবীনগর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে ঈশ্বরদীগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটির বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত কুত্তা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ইয়ারুল ইসলামের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত বাবু ও সাজদারকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বড়াইগ্রামে ব্যবসায়ীর আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগ, গ্রেপ্তার ১

গুরুদাসপুর পৌরসভা: ড্রেন নির্মাণে ধীরগতি বাসিন্দাদের দুর্ভোগ

মাঠের জলাবদ্ধতায় বন্ধ শিক্ষার্থীদের অ্যাসেম্বলি-খেলাধুলা

গুরুদাসপুরে নাশকতার মামলায় আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চাঁদা দাবির হুমকিপত্র ঘিরে লালপুরে উদ্বেগ

মুরগির খামারে বিদ্যুতের ফাঁদে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় মামলা

নতুন কুঁড়ি স্পোর্টস: ম্যান অব দ্য টুর্নামেন্ট লালপুরের ফারিহা মনি

২০০ মিটার স্প্রিন্টে দেশসেরা লালপুরের আমান

নলডাঙ্গায় ৪০০ পাখি শিকারের পর হত্যার ঘটনায় থানায় বন বিভাগের অভিযোগ

শিয়ালের উপদ্রব ঠেকাতে পাতা ফাঁদে প্রাণ হারালেন খামারি