হোম > সারা দেশ > নাটোর

গুরুদাসপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

 গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুরের পৌর মিলনায়তনের কক্ষে পৌরসভার বাজেট ঘোষণা করা হয়। ছবি: আজকের পত্রিকা

নাটোরের গুরুদাসপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ পৌর মিলনায়তনের কক্ষে বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে আয় দেখানো হয়েছে ৪৪ কোটি ২ লাখ ৯৫ হাজার টাকা, আর ব্যয় ৪৩ কোটি ২ লাখ ৯৫ হাজার টাকা।

ঘোষিত বাজেটে প্রথম শ্রেণির নাগরিক, উন্নত জীবনমান নিশ্চিতসহ পরিকল্পিত নগরায়ণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে মনে করেন ফাহমিদা আফরোজ। তাঁর ভাষ্যমতে, বর্জ্য ব্যবস্থাপনায় নদী দখল-দূষণের পরিবর্তে বর্জ্য ফেলার জন্য ৪ দশমিক ৪৩ একর জায়গা, নির্ধারিত স্থান (ডাম্পিং স্টেশন) অধিগ্রহণের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এটি অনুমোদন হলে বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে। পাশাপাশি শহরের পুরাতন গরুর হাট ও মাছ বাজারের পরিত্যক্ত জায়গায় ৬ তলা বিশিষ্ট পৌর সুপার মার্কেট নির্মাণ করে আয় বৃদ্ধি করা হবে। একই সঙ্গে নাগরিক বিনোদনের জন্য উদ্যোগ গ্রহণ করার প্রতিশ্রুতি দেন তিনি।

ঘোষিত বাজেটে উল্লেখ করা হয়, প্রথম শ্রেণির এই পৌরসভাটির আয় কম হলেও চাহিদা অনেক বেশি। কারণ পৌরসভাটিতে ১০৪ জন জনবল রয়েছে। এর মধ্যে ৬০ জন রাজস্ব খাত থেকে বেতন নিচ্ছেন। ৪০ জন মাস্টাররোলে। এ কারণে বেতন বকেয়া থাকছে।

তবে আশার কথা হচ্ছে, রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে ৪৫০ কোটি টাকার একটি বরাদ্দ মিলেছে। ৯ বছর মেয়াদি এই প্রকল্পটি বাস্তবায়ন হবে। নির্বাচিত জনপ্রতিনিধিরা এলে পরিকল্পিত নগরায়ণ গড়ে উঠবে।

বাজেট বরাদ্দ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, পৌর সচিব হাসান আলী, পৗর নির্বাহী প্রকৌশলী আবু রায়হানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংবাদকর্মীরা।

নাটোরে সেরেস্তায় ঢুকে আইনজীবীকে পেটাল প্রতিপক্ষ

রশি টানা নৌকায় নদী পার, তিন জেলার মানুষের দুর্ভোগ

মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানি: মীমাংসার টাকা বিএনপি নেতার পকেটে

নাটোরে জুট মিলের লুণ্ঠিত মাল উদ্ধার, ৬ ডাকাত গ্রেপ্তার

বৃদ্ধ বাবা-মাকে তালাবদ্ধ রেখে দোকান ভাঙচুর ও জমি দখলের অভিযোগ মেয়ে-জামাতার বিরুদ্ধে

গুরুদাসপুরে সরকারি সড়কের গাছ কেটে দোকানঘর নির্মাণের অভিযোগ

গুরুদাসপুরে কৃষিজমিতে পুকুর খনন থামছেই না, পাঁচ বছরে কমেছে ১২০ হেক্টর ফসলি জমি

ইউনিয়ন পরিষদে প্রশাসকের অনিয়মিত উপস্থিতি, বাড়ছে জনভোগান্তি

নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

ভিডব্লিউবি কর্মসূচির চাল আত্মসাতে এবার গ্রাম পুলিশের নাম