হোম > সারা দেশ > নাটোর

চলনবিলে দেশের সম্পদ, ফিশ প্রসেসিং সেন্টার ও গবেষণাগার করব: মৎস্য প্রতিমন্ত্রী

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

অনুষ্ঠানে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: আজকের পত্রিকা

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘সমগ্র বাংলাদেশের সম্পদ হচ্ছে চলনবিল। বিগত একটি সরকার ছিল, এদিকে খেয়াল করে নাই। সেজন্য এর ঐতিহ্য হারাতে বসেছে। আমরা চলনবিলের ঐতিহ্য ফিরিয়ে আনব ইনশা আল্লাহ। এখানে ফিশ প্রসেসিং সেন্টার তো থাকবেই এবং গবেষণাগারও থাকবে। যাতে একটি পূর্ণাঙ্গ প্রকল্প এখানে আমরা করব। খুব তাড়াতাড়ি করব।’

আজ শনিবার বিকেলে নাটোরের গুরুদাসপুরে চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলা উচ্চবিদ্যালয় মাঠে মৎস্যচাষি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বতমান সরকার চলনবিলের হারানো ইতিহাস-ঐতিহ্য ফেরাতে বদ্ধপরিকর। সরকারের লক্ষ্য মাছ আমদানি নয়, পরিকল্পিতভাবে মাছের উৎপাদন করে বিদেশে রপ্তানি করা।

আয়োজক সংগঠন চাপিলা ইউনিয়নে প্রতিষ্ঠিত মৎস্যচাষি কল্যাণ সমিতির পক্ষে প্রতিমন্ত্রীর কাছে মৎস্যচাষিদের জন্য ছয়টি দাবি তুলে ধরেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ। এসব দাবির মধ্যে রয়েছে সর্বাধুনিক সুবিধাসম্পন্ন ফিশ প্রসেসিং সেন্টার, মৎস্য অবতরণ কেন্দ্র, মৎস্য খাদ্যমান পরীক্ষা কেন্দ্র স্থাপন, রোগ নিরাময় ও প্রতিকার কেন্দ্র স্থাপন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষাকল্পে সমন্বিত উন্নয়ন প্রকল্প ও জলাবদ্ধতা নিরসন। প্রতিমন্ত্রী মৎস্যচাষিদের দাবিগুলো নতুন অর্থবছরের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন।

অনুষ্ঠানের উদ্বোধক নাটোর সদর আসনের সংসদ সদস্য ও হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘চলনবিলের মাছের সাথে নাটোরের কাঁচাগোল্লার খ্যাতি রয়েছে। ঐতিহ্য ধরে রাখতে পরিকল্পিতভাবে মাছ চাষে নাটোরের চাষিরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বিশেষ করে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মৎস্যচাষিরা।’

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের ডিন ড. মোস্তাফিজুর রহমান, নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আরিফ হোসেন, গুরুদাসপুর উপজেলা নিবাহী কমকর্তা ফাহমিদা আফরোজ, মৎস্য কমকর্তা রতন কুমার সাহা ও মৎস্যচাষি কল্যাণ সমিতির সংগঠন জাকির হোসেন, মৎস্যচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাসান জাহিদ শিহাব প্রমুখ।

অনুষ্ঠানস্থলে মৎস্য, প্রাণী, দুগ্ধখামারের ২০টি স্টল বসে। প্রদর্শন করা হয় জীবন্ত মাছ। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা সেসব স্টল ঘুরে দেখেন।

‘কনটেন্ট ক্রিয়েটরের’ হেনস্তার শিকার দুই বিদেশি পর্যটক

২২ লাখ কোরবানির পশু উদ্বৃত্ত, বিজিবিকে সীমান্তে নজরদারির নির্দেশ: প্রতিমন্ত্রী টুকু

বড়াল নদের ওপর হবে সেতু, ভিত্তিপ্রস্তর স্থাপন

সিংড়ায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, আহত ৩

আইনশৃঙ্খলা সভার পরদিনই গুরুদাসপুরে তিনটি ছিনতাই, জনমনে আতঙ্ক

৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে মামলা, বাদীর বিরুদ্ধে মামলার নির্দেশ

নাটোরে মাছ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

গুরুদাসপুরে হাসপাতালে ঢুকে রোগীকে মারধর

গুরুদাসপুরে সরকারি কোয়ার্টারে ডাকাতি, ইউএনওর সিএইওকে বেঁধে লুট

লালপুরে হ্যাকিং চক্রের ৫ সদস্য আটক