হোম > সারা দেশ > নাটোর

আমরা এক দুঃসময় পার করে আরেক চ্যালেঞ্জে আছি: ফারজানা শারমীন পুতুল

নাটোর (লালপুর) প্রতিনিধি

নাটোরের লালপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর বাড়িতে একসঙ্গে নাটোরের চার সংসদ সদস্য। ছবি: আজকের পত্রিকা।

নাটোরের লালপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য (এমপি) ফারজানা শারমীন পুতুল বলেছেন, ‘আমরা একটি দুঃসময় পার করে আরেকটি চ্যালেঞ্জের মধ্যে আছি। আগে চ্যালেঞ্জ ছিল গণতন্ত্র ফিরিয়ে আনা, এখন চ্যালেঞ্জ গণতন্ত্রকে সমুন্নত রাখা।’ গতকাল রোববার (২২ মার্চ) বিকেলে লালপুর উপজেলার গৌরীপুরে নিজ বাসভবনে নাটোরের আরও তিন সংসদ সদস্যের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘তেলের বাজারে অস্থিরতা কতটুকু সহনীয় পর্যায়ে রাখা যায়, সে চেষ্টা আমাদের চলছে। শুধু তেল না, প্রত্যেকটা সেক্টরে আমরা সমন্বয় করার চেষ্টা করছি। বিরোধী দলের লোকেরাও বিষয়গুলো আশা করি বুঝবে। আমরা সবাই মিলে একটি ভালো বাংলাদেশ গড়তে চাই, জনগণের জন্য কাজ করতে চাই।’

এ সময় নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের এমপি জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আমরা জেলার চার সংসদ সদস্য একসঙ্গে কাজ করে নাটোরের উন্নয়নকে আরও এগিয়ে নিতে চাই।’ তিনি বলেন, ‘সবাই একসঙ্গে কাজ করলে নাটোরকে দেশের একটি উন্নত ও শান্তিপূর্ণ জেলায় পরিণত করা সম্ভব। তাই সকল মানুষের সহযোগিতা আমরা চাই।’

অনুষ্ঠানে নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু এবং নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ উপস্থিত ছিলেন। চার সংসদ সদস্য এ সময় সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে তাঁরা সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কবর জিয়ারত করেন।

পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে আয়োজিত এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নাটোরের প্রশাসন ও পুলিশের কর্মকর্তাদের পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

নাটোরে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ ৪ জন আহত

নাটোরে সেরেস্তায় ঢুকে আইনজীবীকে পেটাল প্রতিপক্ষ

গুরুদাসপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

রশি টানা নৌকায় নদী পার, তিন জেলার মানুষের দুর্ভোগ

মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানি: মীমাংসার টাকা বিএনপি নেতার পকেটে

নাটোরে জুট মিলের লুণ্ঠিত মাল উদ্ধার, ৬ ডাকাত গ্রেপ্তার

বৃদ্ধ বাবা-মাকে তালাবদ্ধ রেখে দোকান ভাঙচুর ও জমি দখলের অভিযোগ মেয়ে-জামাতার বিরুদ্ধে

গুরুদাসপুরে সরকারি সড়কের গাছ কেটে দোকানঘর নির্মাণের অভিযোগ

গুরুদাসপুরে কৃষিজমিতে পুকুর খনন থামছেই না, পাঁচ বছরে কমেছে ১২০ হেক্টর ফসলি জমি

ইউনিয়ন পরিষদে প্রশাসকের অনিয়মিত উপস্থিতি, বাড়ছে জনভোগান্তি