হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিতে কৃষক নিহত, আহত ৫

নরসিংদী প্রতিনিধি

আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে মোমেন মিয়া (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

আজ রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মোমেন মিয়াকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত মোমেন মিয়া সদাগরকান্দি গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। আহতদের মধ্যে একই গ্রামের শহীদ মিয়ার ছেলে মো. নাজমুলের (৩৫) পরিচয় জানা গেছে। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন সরকারের সমর্থক এবং সাবেক ইউপি সদস্য আবুল কাশেমের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে আজ রোববার সকালে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত একদল লোক চেয়ারম্যান সমর্থক মোমেন মিয়ার বাড়িতে হামলা চালায়। এতে মোমেন মিয়াসহ ছয়জন গুলিবিদ্ধ ও আহত হন।

পরে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোমেন মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন সরকার বলেন, পূর্বপাড়ার কাশেম ও দক্ষিণপাড়ার ফরিদের সমর্থকেরা একতরফাভাবে বাড়িতে ঢুকে গুলি চালিয়েছে। সম্ভাব্য সংঘর্ষের বিষয়ে তিনি স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ এ হামলা চালিয়েছে বলেও দাবি করেন। তিনি আরও বলেন, আমার পক্ষের লোকজন সংঘর্ষ এড়াতে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে গেলেও হামলাকারীরা গুলি চালিয়ে একজনকে হত্যা এবং কয়েকজনকে আহত করে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদীতে ইউপি চেয়ারম্যান চান মিয়া খাঁ গ্রেপ্তার

মনোহরদীতে খাল পুনঃখনন শেষে বরাদ্দের ৪৭ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

নরসিংদীতে আ.লীগ নেতার মারধরে বিএনপি নেতার মৃত্যু

প্রধান শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায় সংবর্ধনা

নরসিংদীর রায়পুরা: একই নামে দুই বিদ্যালয় বিপাকে শিক্ষক-শিক্ষার্থী

রায়পুরায় এক শিক্ষকের বিদ্যালয়, না পড়িয়েই বেতন নেন ৭ শিক্ষক

মাধবদীতে ডাকাতির সময় খুন: ৭ ডাকাত গ্রেপ্তার

সবজির জেলায়ও চড়া দাম, টানা বৃষ্টিতে উৎপাদন ও সরবরাহ কম

মাদকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে ফল-সবজির হাট, প্রতিদিন কয়েক কিলোমিটার যানজট