হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় হামজার দেয়ালচিত্রে ইরানের বীরত্বগাঁথা

নরসিংদী (রায়পুরা) প্রতিনিধি

ইসলামের প্রতি গভীর ভালোবাসা ও ইরানের বীর শহীদদের স্মরণে দেয়ালচিত্র এঁকেছেন নরসিংদীর চিত্রশিল্পী ও ভাস্কর মো. আমির হোসেন হামজা। ছবি: আজকের পত্রিকা

সমসাময়িক বিশ্বরাজনীতির নির্মম বাস্তবতা ও মুসলিম উম্মাহর প্রতিরোধের চেতনাকে ধারণ করে ব্যতিক্রমী দেয়ালচিত্র এঁকেছেন নরসিংদীর চিত্রশিল্পী ও ভাস্কর মো. আমির হোসেন হামজা। ইসলামের প্রতি গভীর ভালোবাসা ও ইরানের বীর শহীদদের স্মরণে তৈরি করেছেন এই অনন্য চিত্রকর্ম।

আজ বুধবার দুপুরে রায়পুরা উপজেলার মরজাল বাজার সড়কের ধারে চোখে পড়ে দেয়ালজুড়ে আঁকা শক্তিশালী এই চিত্র। যেখানে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও সদ্যনিহত শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মুখচ্ছবি। বিস্ফোরণের ধোঁয়া, আগুন, মিসাইল ও পতাকার রেখায় ফুটে উঠেছে আত্মত্যাগ, প্রতিবাদ ও প্রতিরোধের বার্তা।

দেয়ালচিত্রের পাশে লেখা হামজার নিজস্ব বাণী—শহীদের রক্তই স্বাধীনতার মুখপাত্র।

এই চিত্র দেখতে প্রতিদিনই ভিড় করছেন পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও আশপাশের মানুষ। কেউ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন, কেউ ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করেন। চিত্রকর্মটি সামাজিক চেতনায় নাড়া দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শিল্পী হামজা জানান, এক সপ্তাহের পরিশ্রমে এবং মাত্র ১০ হাজার টাকা খরচে তিনি এ চিত্র আঁকেন। বলেন, ‘ইসলাম ও ইরানের শহীদদের প্রতি ভালোবাসা থেকেই এ কাজ করেছি। এটা শুধু ছবি নয়, এটা আমার হৃদয়ের প্রতিবাদ। অন্যায়ের বিরুদ্ধে রংতুলিও কথা বলে। এ চিত্র নতুন প্রজন্মের মাঝে বার্তা হয়ে থাকবে।’

হামজা আরও বলেন, ‘বেলাবো উপজেলার ধুকুন্দি গ্রামের ছেলে আমি। মা-বাবা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কষ্টের সংসার। তবুও ধর্ম ও শিল্পের প্রতি ভালোবাসা থেকে এ কাজ করেছি। পেশাগত সংকট থাকলেও মানুষ যে ভালোবাসা দিয়েছে, তা-ই সবচেয়ে বড় প্রাপ্তি। সবার দোয়া চাই।’

স্থানীয় বাসিন্দা কাজী কামাল, নয়ন মিয়া ও সাইফুল ইসলাম বলেন, এই দেয়ালচিত্র শুধু একটি ছবি নয়, এটি সমাজে সচেতনতার আলো ছড়িয়ে দিচ্ছে। হামজার মতো শিল্পী আজকাল বিরল। আরেক স্থানীয় মফি মিয়া বলেন, ‘নিজের অভাব-অনটনের মাঝেও এমন একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে হামজা। আমাদের উচিত তাকে সহযোগিতা করা।’

নরসিংদীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

নরসিংদীতে কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর হামলা

পল্লিচিকিৎসক ফরহাদের ব্যতিক্রমী ‘ফার্মেসি পাঠাগার’, স্বাস্থ্যসেবা-জ্ঞানচর্চা একই ছাদের নিচে

মাধবদীতে পৌর বর্জ্যের দুর্গন্ধ ও দূষণের প্রতিবাদে মানববন্ধন, সড়ক অবরোধ

নরসিংদীতে জুলাই হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নরসিংদীর বেলাবোতে ছাত্রদলের কমিটি ঘিরে বিক্ষোভ, সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ

কারখানার বর্জ্যে নদীর পানি ‘আলকাতরা’

শতাধিক ছাগলের মৃত্যু: নরসিংদীর গ্রামে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প

নরসিংদীতে অজ্ঞাত রোগে শতাধিক ছাগলের মৃত্যু, ক্ষতিগ্রস্ত খামারিরা

কৃষককে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ