হোম > সারা দেশ > নরসিংদী

নিখোঁজের চার দিন পর নদে মিলল অটোরিকশাচালকের মরদেহ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

আরমান ফকির। ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের চার দিন পর আড়িয়াল খাঁ নদ থেকে আরমান ফকির (২১) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজারসংলগ্ন নয়াহাটি এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন আরমান।

আরমান ফকির উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামের ফকিরবাড়ির সালাউদ্দিন ফকিরের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে স্থানীয় লোকজন আড়িয়াল খাঁ নদে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি আরমান ফকিরের বলে দাবি করেন।

নিহতের ছোট ভাই জানান, আরমান অটোরিকশার ব্যাটারি চার্জে দিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের চার দিন পর রোববার নদীতে তাঁর মরদেহ পাওয়া যায়।

আমীরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, রোববার সকালে মরদেহ ভেসে থাকার খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে মরদেহটি নিখোঁজ আরমানের বলে দাবি করা হয়েছে। তবে পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হতে পারে।

তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা জানতে তদন্ত চলছে।

ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে: খায়রুল কবির খোকন

নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল কলেজশিক্ষকের

দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১

রায়পুরায় ‘মাদকাসক্ত’ ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা, বাবা পলাতক

দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্যাসিস্টের দোসররা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায়: খায়রুল কবির খোকন

রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া

সতিনকে ফাঁসাতে আড়াই বছরের সন্তানকে হত্যা, আদালতে মায়ের জবানবন্দি

দৌড়বিদদের অনুপ্রেরণা ৭৪ বছরের খবির উদ্দিন

ইউপি নির্বাচনে প্রার্থী না হতে হুমকি, যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়-আগরবাতি

সুস্থতার বার্তা নিয়ে রায়পুরায় ম্যারাথন, দৌড়ালেন দেশি-বিদেশি প্রায় এক হাজার প্রতিযোগী