হোম > সারা দেশ > নরসিংদী

বিএনপির দুপক্ষের সংঘর্ষ: ৬ দিন পর গুলিবিদ্ধ ছাত্রদলের কর্মীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

নিহত ছাত্রদলের কর্মী ঈসমাইল হোসেন। ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশে বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত ছাত্রদলের কর্মী ঈসমাইল হোসেন (২৬) চিকিৎসাধীন থাকার ৬ দিন পর মারা গেছেন। আজ শনিবার (২১ জুন) বেলা ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

ঈসমাইল হোসেন পলাশ থানার ঘোড়াশাল পৌরসভার খানেপুর মহল্লার আব্দুর রহিম ভূঁইয়ার ছেলে ও পলাশ উপজেলা ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিত। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত ঈসসাইলের পিতা আব্দুর রহিম ভূঁইয়া।

আব্দুর রহিম ভূঁইয়া জানান, শনিবার বেলা ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ছেলে ঈসমাইল মারা যান। ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে এবং হস্তান্তরের পর আজ রাতেই নরসিংদীর পলাশে নিজ এলাকায় ঈসমাইলের মরদেহ দাফন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। হত্যায় জড়িত আসামিদের গ্রেপ্তার করে দ্রুত এ হত্যার বিচার দাবি করেন আব্দুর রহিম ভূঁইয়া।

জানতে চাইলে পলাশ থানা ছাত্রদলের সদস্যসচিব মোস্তাফিজুর পাপন বলেন, ‘নিহত ঈসমাইল হোসেন আমাদের কর্মী ছিলেন। বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল ও তাঁর লোকজনের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আজ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। ১৫ জুন আমাদের ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে জুয়েলের লোকজন হামলা ও গুলি চালায়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আমরা এ ঘটনার নিন্দা জানাই এবং পাশাপাশি ঈসমাইল হত্যায় জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘আহত ঈসমাইল হোসেন মারা গেছেন বলে জানতে পেরেছি। তবে আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের এখনো জানায়নি। বিষয়টি জানানোর পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’

নরসিংদীতে পৃথক স্থানে দুটি মরদেহ উদ্ধার

নরসিংদীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

নরসিংদীতে কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর হামলা

পল্লিচিকিৎসক ফরহাদের ব্যতিক্রমী ‘ফার্মেসি পাঠাগার’, স্বাস্থ্যসেবা-জ্ঞানচর্চা একই ছাদের নিচে

মাধবদীতে পৌর বর্জ্যের দুর্গন্ধ ও দূষণের প্রতিবাদে মানববন্ধন, সড়ক অবরোধ

নরসিংদীতে জুলাই হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নরসিংদীর বেলাবোতে ছাত্রদলের কমিটি ঘিরে বিক্ষোভ, সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ

কারখানার বর্জ্যে নদীর পানি ‘আলকাতরা’

শতাধিক ছাগলের মৃত্যু: নরসিংদীর গ্রামে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প

নরসিংদীতে অজ্ঞাত রোগে শতাধিক ছাগলের মৃত্যু, ক্ষতিগ্রস্ত খামারিরা