হোম > সারা দেশ > নরসিংদী

মনোহরদীতে ট্রলিচাপায় চাইকেলচালক নিহত

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে ট্রলির নিচে চাপা পড়ে সানাউল্লাহ সানু (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার বিলাগী গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানাউল্লাহ সানুর বাড়ি মনোহরদীর উত্তর আলগী গ্রামে। তিনি গ্রামে গ্রামে ঘুরে মুরগি বিক্রি করতেন।

নিহতের চাচাতো ভাই একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সোলমান মিয়া বলেন, আজ ভোরে তাঁর ভাই গ্রামের মসজিদে ফজরের নামাজ পড়ে কাপাসিয়া এলাকায় মুরগি কিনতে যান। সেখান থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি বিলাগী পিপাসা সিনেমা হলসংলগ্ন রাস্তায় এলে বিপরীত দিক আসা একটি ট্রলিকে সাইড দিতে গেলে পেছন থেকে আসা আরেকটি ট্রলি সানুকে চাপা দেয়। তাতে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ আজকের পত্রিকাকে বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

রায়পুরায় অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩

নরসিংদীতে ডাইং মিলে বয়লার বিকল হয়ে আগুন, দগ্ধ দুই টেকনিশিয়ান

রায়পুরায় ৭০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ১

নিখোঁজের চার দিন পর নদে মিলল অটোরিকশাচালকের মরদেহ

ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে: খায়রুল কবির খোকন

নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল কলেজশিক্ষকের

দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১

রায়পুরায় ‘মাদকাসক্ত’ ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা, বাবা পলাতক

দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্যাসিস্টের দোসররা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায়: খায়রুল কবির খোকন

রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া