হোম > সারা দেশ > নরসিংদী

আজীবন বিএনপি করে মরতে চান আ.লীগ নেতা

নরসিংদী প্রতিনিধি

আলী আহম্মেদ দুলু। ছবি: সংগৃহীত

নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, জেলা তাঁতী লীগের সাবেক আহ্বায়ক ও রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আলী আহম্মেদ দুলু বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপিতে যোগদানের পর তিনি বলেছেন, আজীবন বিএনপি করে মরতে চান তিনি।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রায়পুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আলী আহম্মেদ দুলু জানান, তিনি মূলত ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে রাজনৈতিক পরিস্থিতিতে অন্য দলের সঙ্গে সম্পৃক্ত থাকলেও নিজেকে সব সময় বিএনপির আদর্শের অনুসারী হিসেবে মনে করেছেন।

দুলু জানান, গত ২ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এত দিন বিষয়টি প্রকাশ না করলেও দলীয় নেতৃত্বের অনুমতিক্রমে এখন তা গণমাধ্যমের সামনে তুলে ধরছেন।

আলী আহম্মেদ দুলু বলেন, ‘আমি অরিজিনালি বিএনপির লোক। ছাত্রদল করেই রাজনীতি শুরু করেছি। এখন আবার নিজের ঘরে ফিরে এসেছি। বাকি জীবন বিএনপির রাজনীতি করেই থাকতে চাই।’

এ সময় আলী আহম্মেদ দুলু অতীতে নির্বাচনী প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগও তুলে ধরেন এবং দাবি করেন, আওয়ামী লীগের সমর্থক থাকলেও তিনি কখনো দলটির সক্রিয় রাজনীতি করেননি।

তবে আলী আহম্মেদ দুলুর এই বক্তব্য নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তিনি অতীতে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দলটির রাজনীতিতে সক্রিয় হন এবং আওয়ামী লীগের পরিচয়ে একাধিকবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। পাশাপাশি তিনি জেলা তাঁতী লীগের সাবেক আহ্বায়ক ও বর্তমানে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদেও রয়েছেন।

মাধবদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

নরসিংদীতে নিখোঁজ শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিখোঁজের ৩ দিন পর ৭ বছরের শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাগাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

নরসিংদীতে গ্রাম থেকে শহরে মাদকের ভয়াবহ বিস্তার, বাড়ছে চুরি-ছিনতাই

কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

প্রশাসনকে নিরপেক্ষ থেকে জনকল্যাণে কাজ করতে হবে: মঈন খান

কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে নিক্ষেপ, যুবককে গ্রেপ্তার

পুকুর থেকে উদ্ধার নিখোঁজ অটোচালকের মরদেহ

রক্তাক্ত বৃদ্ধকে নির্জন স্থানে ফেলে দিয়ে গুম করার চেষ্টা: মাইক্রোবাসের চালক আটক