হোম > সারা দেশ > নরসিংদী

দাদি-ফুফুকে কুপিয়ে জেলে, ফিরে এসে বাবাকে খুন

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি 

নরসিংদীর রায়পুরায় লাশ ঘিরে স্থানীয় বাসিন্দাদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর রায়পুরায় প্রবাসফেরত এক যুবকের শাবলের আঘাতে তাঁর বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত যুবককে আজ মঙ্গলবার সকালে আটক করেছে পুলিশ।

নিহত কবির হোসেন (৫০) উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়া গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁর ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মনির হোসেনকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মনির সৌদি আরব থেকে ফিরে আসার পর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। ছয় মাস আগে তিনি দাদি, ফুফু ও চাচাতো বোনকে কুপিয়ে জখম করেন। ওই ঘটনায় তাঁকে তিন মাস কারাগারে থাকতে হয়। জামিনে মুক্তি পাওয়ার পর বাবা কবির তাঁকে দেখাশোনা রাখতেন। তাঁরা একটি দোচালা ঘরে বসবাস করতেন। গতকাল রাতে মনির হঠাৎ একটি শাবল দিয়ে বাবা কবিরের মাথায় আঘাত করেন। তিনি রক্তাক্ত অবস্থায় দৌড়ে পাশের জমিতে গেলে মনির সেখানে গিয়ে আবারও উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

প্রতিবেশী জয়নাল মিয়া বলেন, ‘খ্যাপাটে স্বভাবের মনিরকে নিয়ে তার বাবা দোচালা ঘরে থাকতেন। এর আগেও সে পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছিল। এবার বাবাকেই হত্যা করল। আমরা কেউ তখন তার সামনে যেতে সাহস পাইনি। পরে স্থানীয়রা মিলে পুলিশে খবর দিই।’

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, ‘প্রবাসফেরত ছেলের শাবলের আঘাতে বাবা নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত ছেলেকে আটক করেছি। তার মানসিক ভারসাম্যহীনতার বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যার মামলায় আরেক আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর

নরসিংদীতে সওজের প্রকৌশলীসহ তিনজনের ওপর হামলা

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলায় সাত আসামি ৮ দিনের রিমান্ডে

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যার হোতা নুরা ভারতে পালানোর চেষ্টা করছিলেন

সালিস করা বিএনপি নেতা ও মূল আসামিসহ গ্রেপ্তার ৭

নরসিংদীতে কিশোরীকে অপহরণের পর হত্যায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

নরসিংদীতে কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যা

‘দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যদের স্থান বাহিনীতে নয়, বিচারালয়ে হওয়া উচিত’

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালু উত্তোলন ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ ৪