হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

পুড়ে যাওয়া বিএনপির কার্যালয়। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার শিমুলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন।

প্রাথমিক তদন্ত ও আলামতের বরাতে ওসি বলেন, জানালার কাচ ভেঙে ‘পেট্রল বা এ জাতীয় কোনো বস্তু’ ঢেলে আগুন দেওয়া হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। দুজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মানসুর মিয়া বলেন, ‘বিএনপির এ কার্যালয়টি নির্মাণের কাজ মাসখানেক আগে শুরু হয়। এক সপ্তাহ আগে নির্মাণকাজ শেষ হয়েছে। শুক্রবার রাত ১২টা পর্যন্তও কার্যালয়টিতে নেতা-কর্মীরা ছিলেন। এরপর ভোরের দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সহযোগিতায় পরে আগুন নেভানো হয়। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা আসবাব পুড়ে গেছে। আমরা ধারণা করছি, পেট্রলবোমা মারা হয়েছে। অন্যথায় এভাবে আগুন ছড়িয়ে পড়ত না।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু বলেন, ‘আমাদের ধারণা আগুনের ঘটনার পেছনে বিরোধী দলের কারও হাত থাকতে পারে।’

রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা। অভিযোগ দিলে সে অনুযায়ী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই গণ-অভ্যুত্থান: গুলিবিদ্ধ হয়ে সুমাইয়ার মৃত্যুর দুই বছর, বিচারের আশায় পরিবার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খানাখন্দ, বাড়ছে শঙ্কা

সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দুই কারবারির

সারা দেশে ১০টি আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাদকবিরোধী র‍্যালি করায় কোপানোর অভিযোগ, ফাঁকা গুলি ছুড়ে ছড়াল আতঙ্ক

শীতলক্ষ্যায় নিখোঁজ ফায়ার সার্ভিসের সেই ডুবুরির মরদেহ উদ্ধার, তদন্ত কমিটি গঠন

স্পিডবোট রক্ষণাবেক্ষণের সময় নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ

ইয়াবার মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

তিন ঘণ্টার চেষ্টায় আদমজী ইপিজেডের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জে ডাকাতি মামলায় গ্রেপ্তার ৫