হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় করা হত্যা মামলায় মো. রুবেল মিয়া (৩৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. রুবেল মিয়া চাঁদপুরের উত্তর মতলব থানার উত্তর পাঁচআনি এলাকার লিটন মিয়ার ছেলে।

আদালতের পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, আসামির উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেছেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০২১ সালের ২২ জানুয়ারি রূপগঞ্জের জাহাঙ্গীর এলাকায় রুবেল মিয়া তাঁর প্রতিবেশী সাফিয়া বেগম নামের এক নারীকে হত্যা করেন। সাফিয়া বেগমের স্বামী মো. শাহজালাল ভূঁইয়া জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে গেলে এ সময় রুবেল মিয়া ঘরে প্রবেশ করে গলায় ছুরি দিয়ে আঘাত করে মারাত্মক জখম করেন।

পিপি আরও বলেন, রুবেল মিয়া ওই নারীর গলায় থাকা সোনার চেইন ও কানে থাকা সোনার দুল নিয়ে পালিয়ে যান। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাফিয়া বেগমের মৃত্যু হয়।

এই ঘটনায় তাঁর মেয়ে ফেরদৌসী বেগম মায়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলায় পুলিশ তদন্ত করে অপরাধীকে শনাক্ত করে। একই সঙ্গে আদালত মামলার সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এই রায় ঘোষণা করেছেন।

গ্যাসসংকটে নারায়ণগঞ্জে ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ লাইন, কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত

নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জুলাই গণ-অভ্যুত্থান: গুলিবিদ্ধ হয়ে সুমাইয়ার মৃত্যুর দুই বছর, বিচারের আশায় পরিবার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খানাখন্দ, বাড়ছে শঙ্কা

সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দুই কারবারির

সারা দেশে ১০টি আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাদকবিরোধী র‍্যালি করায় কোপানোর অভিযোগ, ফাঁকা গুলি ছুড়ে ছড়াল আতঙ্ক

শীতলক্ষ্যায় নিখোঁজ ফায়ার সার্ভিসের সেই ডুবুরির মরদেহ উদ্ধার, তদন্ত কমিটি গঠন

স্পিডবোট রক্ষণাবেক্ষণের সময় নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ

ইয়াবার মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড