হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে নিজ গ্রামের ভোটকেন্দ্র পরিদর্শন করলেন নির্বাচন কমিশনার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জে ভোট গ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নিজ গ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটে তিনি রূপগঞ্জ উপজেলার দাউদপুর পুটিনা উচ্চবিদ্যালয় কেন্দ্রে যান এবং ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

কেন্দ্র পরিদর্শনকালে নির্বাচন কমিশনার ভোটকক্ষ ঘুরে দেখেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ভোটারদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। তিনি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

কেন্দ্র-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছেন।

প্রিসাইডিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘ইসি মহোদয় এসে আমাদের তদারকি করলেন। খোঁজখবর নিলেন ঠিকভাবে সব হচ্ছে কি না। সব মিলিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।’

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্নের পর গুঁড়িয়ে দেওয়া হলো দুই চুন কারখানা

ফতুল্লায় স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার, চাপাতি-ছুরি উদ্ধার

সিদ্ধিরগঞ্জে আ.লীগের ১৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

হামলায় ম্যাজিস্ট্রেট আহতের ঘটনায় ২ ডাকাত গ্রেপ্তার

মধ্যরাতে ডিবিতে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র খাইরুল সজীব

নারায়ণগঞ্জের এমপির ছেলে যুবদল নেতা সজীব পুলিশের হাতে আটক

বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসে ছিলেন ম্যাজিস্ট্রেট, কুপিয়ে জখম করল ডাকাতেরা

শীতলক্ষ্যা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা, চার ডিবি পুলিশ সদস্য গ্রেপ্তার

আড়াইহাজারে ঢাকা ডিবির ৩ সদস্যকে পিটিয়ে জখম