হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বেলা ৩ টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। ছবি: আজকের পত্রিকা

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জে বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ সোমবার বেলা সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত অবরোধে সড়কে যান চলাচল বন্ধ থাকে।

শ্রমিকেরা লিংক রোডের শিবু মার্কেট, জালকুড়ি ও ভুইগড় এলাকায় অবস্থান নেন। সড়কে আগুন জ্বালিয়ে ও প্রতিবন্ধকতা তৈরি করে যান চলাচল আটকে রাখা হয়।

দুপুরে শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকার ছোট-বড় ২০টি কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। প্রথমে শিবু মার্কেট অবরোধের পর মিছিল নিয়ে তাঁরা সাইনবোর্ডের দিকে অগ্রসর হন।

বিক্ষুব্ধ শ্রমিকেরা ভুইগড়ের কাছাকাছি এসবি গার্মেন্টস থেকে শ্রমিকদের বের করে আনতে যান। কারখানা কর্তৃপক্ষ আপত্তি করলে কারখানাটিতে ইটপাটকেল ছোড়া হয় এবং কাচ ভাঙচুর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়।

সড়কে যান চলাচলে বাধা দেওয়া হলেও কোনো গাড়ি ভাঙচুর বা অগ্নিসংযোগের খবর পাওয়া যায়নি। সংবাদকর্মীদের সংবাদ সংগ্রহের সময় শ্রমিকদের আক্রমণাত্মক হতে দেখা গেছে।

বেলা আড়াইটার দিকে ভুইগড় মোড়ে পুলিশ ও বিজিবির সদস্যরা শক্ত অবস্থান নেন। শ্রমিকদের সঙ্গে মুখোমুখি অবস্থার মধ্যে প্রবল বৃষ্টিতে উভয় পক্ষ সড়ক ছেড়ে দেয়। বেলা ৩টার দিকে বৃষ্টি থামার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘৩টা থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে। আশা করছি, আধা ঘণ্টার মধ্যে যানজটমুক্ত হয়ে রাস্তার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’

বাবার কাছে মাদকের টাকা না পেয়ে বসতঘর জ্বালিয়ে দিলেন যুবক

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ৩ স্বজনের দাফন নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের, আহত ৫

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

রূপগঞ্জে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, নিহত ২

সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

দেড় শতাব্দী ধরে পাশাপাশি মসজিদ-মন্দির

সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জে ঝুট ও পলিথিনের গোডাউনে আগুন

মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, কাউকে ছাড় দেওয়া হবে না: আইজিপি