হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের চারটি আসনে বিএনপি, একটিতে এনসিপির জয়

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপি মনোনীত প্রার্থী এবং একটিতে ১১ দলীয় জোট-সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রাথমিক ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির ফলাফল ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) ১ লাখ ৫৬ হাজার ৩৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯১ হাজার ৬৯০ ভোট। মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির নজরুল ইসলাম আজাদ ১ লাখ ২৫ হাজার ৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ইলিয়াস মোল্লা পেয়েছেন ৮২ হাজার ৯৮৭ ভোট। নজরুল ইসলাম আজাদ বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক। তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির আজহারুল ইসলাম মান্নান ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর ইকবাল হোসাইন ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯১৮ ভোট। আজহারুল ইসলাম মান্নান বিএনপির নির্বাহী কমিটির সদস্য। তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর থানার একাংশ) আসনে ১১ দলীয় জোটের এনসিপির প্রার্থী আবদুল্লাহ আল আমিন ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতৃত্বাধীন শরিক দলের প্রার্থী মনির হোসেন কাসেমী পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট। আবদুল্লাহ আল আমিন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব। তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

নারায়ণগঞ্জ-৫ (সদর একাংশ ও বন্দর) এই আসনে বিএনপির আবুল কালাম ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট-সমর্থিত খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন পেয়েছেন ১ লাখ ১০ হাজার ১৯৬ ভোট। আবুল কালাম এই আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য। চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হলেন তিনি।

রূপগঞ্জে নিজ গ্রামের ভোটকেন্দ্র পরিদর্শন করলেন নির্বাচন কমিশনার

নারায়ণগঞ্জে ভোটকেন্দ্রের আশপাশের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে নারায়ণগঞ্জজুড়ে সেনাবাহিনী তৎপর

নারায়ণগঞ্জ-৩ আসনের অধিকাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

পূর্বাচলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, যুবদল নেতা নিহত

ধলেশ্বরীতে ইটবাহী ট্রলারডুবি, রক্ষা পেল ১৩ শ্রমিক

ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

আমাকে না দিলেও কেন্দ্রে গিয়ে ভোট দিন: গয়েশ্বর রায়

বিউটি পারলারের ওয়াশ রুমে নারী মালিকের লাশ, শরীরে আঘাতের চিহ্ন

ফতুল্লায় শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড