হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, ১৫ দিনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী আহমেদকে মাদক সেবনের অভিযোগে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। এর আগে গতকাল মঙ্গলবার রাতে মাদক সেবনের অভিযোগে পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁর ডোপ টেস্টে মাদকের উপস্থিতি পাওয়া যায়।

এদিকে আলী আহমেদকে স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের স্বাক্ষরে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আলী আহমেদকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ছাত্রলীগ নেতা হাবিব

নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ

নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা অবরোধ

বাবার কাছে মাদকের টাকা না পেয়ে বসতঘর জ্বালিয়ে দিলেন যুবক

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ৩ স্বজনের দাফন নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের, আহত ৫

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

রূপগঞ্জে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, নিহত ২

সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা