হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে তোশকে মোড়ানো ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কে তোশকে মোড়ানো অবস্থায় মোতালেব হোসেন নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোতালেব লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার শিবপুর গ্রামের মৃত ছলেমান মিয়ার ছেলে। তিনি ওই এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করতেন। মাসদাইর বাজারে তিনি বিকাশ এজেন্ট ও মোবাইল রিচার্জের ব্যবসা পরিচালনা করতেন।

নিহতের শ্যালক কামাল জানান, গতকাল ১ জুলাই সকাল আটটায় মোতালেব বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে রাতে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে এসে সড়কে তোশকে মোড়ানো অবস্থায় মরদেহ দেখে শনাক্ত করেন। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান তিনি।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো. ওয়াসিম খান জানান, ধারণা করা হচ্ছে—তাঁকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার পর পরিচয় গোপন ও মরদেহ গুমের উদ্দেশ্যে তোশকে মুড়িয়ে সড়কে ফেলে গেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার কোনো নেতিবাচক প্রভাব নেই: রেলমন্ত্রী

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্নের পর গুঁড়িয়ে দেওয়া হলো দুই চুন কারখানা

ফতুল্লায় স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার, চাপাতি-ছুরি উদ্ধার

সিদ্ধিরগঞ্জে আ.লীগের ১৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

হামলায় ম্যাজিস্ট্রেট আহতের ঘটনায় ২ ডাকাত গ্রেপ্তার

মধ্যরাতে ডিবিতে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র খাইরুল সজীব

নারায়ণগঞ্জের এমপির ছেলে যুবদল নেতা সজীব পুলিশের হাতে আটক

বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসে ছিলেন ম্যাজিস্ট্রেট, কুপিয়ে জখম করল ডাকাতেরা

শীতলক্ষ্যা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা, চার ডিবি পুলিশ সদস্য গ্রেপ্তার