হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

‘এই আগুন যে আমার কপালে লাগবে তা বুঝি নাই’

রবিউল আলম

ছেলে আর ভাতিজার খোঁজে আজ শুক্রবার বিকেলে ঢামেকের মর্গের সামনে হাজির রিকশাচালক কবির হোসেন। হাতে একটি ছেলের ছবি। সে ছবি দেখিয়ে বলছেন এটা আমার ছেলে। আমি তাঁকে খুঁজছি।

কবির হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে জানতে পারি নারায়ণগঞ্জের একটি কারখানায় আগুন লেগেছে। তখন জানতাম না আমার ছেলে রাকিব হোসেন (১৭) ও ভাতিজা হাসনাইন (১২) যে কারখানায় কাজ করে সেখানকার ঘটনা এটি। পরে সন্ধ্যা ৭টার বিষয়টি দিকে জানতে পারি। শুনেই গাজিপুর থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ছুটে যাই। কিন্তু ছেলে আর ভাতিজার খবর পাইনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, যারা মারা গেছেন তাঁদের সবার লাশ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। শুনেই ঢামেকের উদ্দেশ্যে রওনা দিই।

কবির হোসেন কাঁদতে কাঁদতে বলেন, গত ৩ দিন আগে ছেলের সঙ্গে মোবাইলে শেষ কথা হয়েছিল তাঁর। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছেলে আর ভাতিজাকে কয়েকশতবার কল দিয়েছি। কিন্তু কয়েক মিনিট পর থেকেই তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়। প্রতি মাসে আমার ছেলে বাড়িতে ৫ হাজার টাকা করে পাঠাত। তিন ছেলেমেয়ের মধ্যে রাকিব সবার বড়। কিন্তু এই আগুন যে আমার কপালে লাগবে তা বুঝি নাই।

উল্লেখ্য, এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ৪২ মিনিটে উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫২ জনের লাশ ঢামেকের মর্গে পাঠানো হয়।

বাবার কাছে মাদকের টাকা না পেয়ে বসতঘর জ্বালিয়ে দিলেন যুবক

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ৩ স্বজনের দাফন নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের, আহত ৫

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

রূপগঞ্জে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, নিহত ২

সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

দেড় শতাব্দী ধরে পাশাপাশি মসজিদ-মন্দির

সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জে ঝুট ও পলিথিনের গোডাউনে আগুন

মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, কাউকে ছাড় দেওয়া হবে না: আইজিপি