হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় যুবলীগ নেতা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি। ছবি: সংগৃহীত

৩ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি।

শনিবার (১ নভেম্বর) জোহর নামাজের পর ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কার্যালয়ের সামনের একটি মাদ্রাসায় জানাজা হয়।

এর আগে গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মতিউর রহমানের স্ত্রী রোকেয়া মারা যান।

স্ত্রীর জানাজায় অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন মতি। এ সময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি তাঁর স্ত্রীর দোষগুণ ভুলে ক্ষমার আবেদন করেন। অঝোরে কেঁদে মতি বলেন, ‘আমি ১০ মাস ধরে কারাগারে রয়েছি। এর ভেতর গতকাল আমার স্ত্রী মৃত্যুবরণ করেন। তাঁর সঙ্গে আমি ৩২ বছরের সংসার জীবন কাটিয়েছি। তিনি সব সময় আমাকে আগলে রেখেছেন।’  

যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি। ছবি: সংগৃহীত

মতিউর রহমান আরও বলেন, ‘আমার দুর্ভাগ্য যে আমার বড় ভাই যখন মৃত্যুবরণ করেছিলেন তখনো আমি কারাগারে ছিলাম। আজকের মতো তখনো আমার অনুপস্থিতিতে আপনারা সবাই সবকিছু করেছিলেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমার স্ত্রী যদি চলার পথে আপনাদের সঙ্গে কোনো খারাপ আচরণ; কিংবা ভুল করে থাকেন আমি তাঁর হয়ে আপনাদের কাছে ক্ষমা চাই। তাঁর জন্য দোয়া করবেন। আমি তাঁর জানাজায় অংশ নিতে পেড়েছি, এটাই আমার জন্য অনেক।’  

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, বেলা ১টা থেকে বিকেল ৪ পর্যন্ত মতিউর রহমান মতিকে কারা কর্তৃপক্ষ প্যারোলে মুক্তি দিয়েছে।

উল্লেখ্য, এ বছরের ১২ জানুয়ারি রাতে ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতি ও তাঁর ছেলে বাবুইকে গ্রেপ্তার করে ভাটারা থানা-পুলিশ। এরপর তাঁদের জেলহাজতে পাঠানো হলে মতির ছেলে বাবুই জামিনে মুক্তি পান।

নারায়ণগঞ্জে লাঙ্গলবন্দ সেতু সংস্কারকাজ শুরু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

নারায়ণগঞ্জে ক্যানটিনে বিস্ফোরণ: আরও এক কর্মচারীর মৃত্যু

পাওনা টাকা চাওয়ায় সোনারগাঁয়ে ঠিকাদারকে ছুরিকাঘাত, ৩ দিন পর মৃত্যু

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী, একঝলক দেখতে মহাসড়কে নেতা-কর্মীদের ভিড়

গ্যাসের অবৈধ সংযোগ: ফতুল্লার ঘরে ঘরে ‘মৃত্যুকূপ’

বাবার তিন ঘণ্টা পর প্রাণ গেল এক ছেলের, বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ: স্বামী-সন্তানদের পর চলে গেলেন সালমাও, পরিবারের কেউই বেঁচে রইল না

নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত

জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনের আগুনে দগ্ধ একজনের মৃত্যু

‘গ্যাস সিলিন্ডারে লিকেজ’ থেকে জেরা মেঘনাঘাটে আগুন