হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ভবন নির্মাণ আইন মানেনি হাশেম ফুডস কর্তৃপক্ষ

‌নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস লিমিটেডের কারখানা নির্মাণের সময় ভবন আইন মানা হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান। অগ্নিকাণ্ড পরিদর্শনে গিয়ে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় তিনি এ কথা বলেন। 

জিল্লুর রহমান বলেন, `কার্যক্রম শুরুর আগে হাশেম ফুডস ভবন সম্পর্কিত যে তথ্য দিয়েছিল, তার কোনোটিই মানা হয়নি। এ ধরনের একটি ভবনে কোনো কারখানা স্থাপন করতে কমপক্ষে চারটি সিঁড়ির প্রয়োজন। কিন্তু আমরা সেটা দেখতে পাইনি।' 

ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধারকাজ এখনো চলমান জানিয়ে পরিচালক হলেন, 'আমাদের ফায়ার সার্ভিসের কর্মীদের তল্লাশি কার্যক্রম এখনো চলছে। আজ বিকেল নাগাদ কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। তারপর আগামীকাল থেকে আমরা তদন্ত কমিটির কাজ শুরু করে দেব।'

আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাইলে জিল্লুর রহমান বলেন, এ বিষয়ে নিশ্চিত করে এখনো কিছু বলা যাচ্ছে না। প্রতিটি ফ্লোরে কেমিক্যাল থাকার কারণে ভিন্ন ভিন্নভাবে আগুনের ভয়াবহতা সৃষ্টি হয়। 

জিল্লুর রহমান আরও বলেন, যে ৪৯টি মরদেহ পাওয়া গেছে, তা একটি ফ্লোর থেকেই পাওয়া গেছে। তালাবদ্ধ থাকার বিষয়টি মৃত্যুর কারণ কি না, তা তদন্ত করে জানা যাবে বলেও জানিয়েছেন এই পরিচালক।

আরও পড়ুন

নারায়ণগঞ্জের টেক্সটাইল শিল্পপল্লি পরিদর্শনে বস্ত্র ও পাটমন্ত্রী

এসএসসি পরীক্ষার হলের সামনে বিএনপির দুই পক্ষের হাতাহাতি

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, সচিবসহ ১১ জনকে অব্যাহতি

দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

শীতলক্ষ্যা নদীতে ভাসমান অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

ডিজেল সংকট, নারায়ণগঞ্জ শহর-বন্দরে নদী পারাপারে ট্রলার বন্ধের উপক্রম

ফেরিতে উঠতে গিয়ে শীতলক্ষ্যায় প্রাইভেট কার, উদ্ধার করলেন মাঝিরা

দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক

সোনারগাঁয়ে বৈশাখের প্রথম দিনে বউ মেলা