হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

একমাত্র অবলম্বনটিও চুরি হয়ে যাওয়ায় কলেজছাত্রের আত্মহত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একাদশ শ্রেণিপড়ুয়া এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার ভোরে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকানিয়া এলাকার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। ধারণা করা হচ্ছে, সংসার চালানোর একমাত্র অবলম্বন অটোরিকশাটি চুরি হয়ে যাওয়ায় হতাশাগ্রস্ত সে আত্মহত্যা করেছে।

মৃত কলেজছাত্রের নাম ইমন খন্দকার (১৭)। সে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকানিয়া এলাকার ইলিয়াস খন্দকারের ছেলে। ইমন রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিল। 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ইমন। এর আগে, রাতে নিজ ফেসবুক অ্যাকাউন্টে নিজের বেশ কয়েকটি ছবি আপলোড করে তাতে ক্ষমা চেয়ে আত্মহত্যা করার ইঙ্গিত দেয় সে। 

স্ট্যাটাসে সে লিখে, ‘আমাকে সবাই মাফ করে দিয়েন যদি কারও কাছে ভুল করে থাকি। মামা, আপনি আমার মা আর বোনরে দেইখেন। লা ইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লা সাঃ।’ 

নিহত ব্যক্তির পরিবার জানায়, কয়েক মাস আগে ইমনের বাবা ইলিয়াছ খন্দকার কাউকে না জানিয়ে আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যান। এরপর মা ও বোনের দায়িত্ব এসে পড়ে ইমনের ওপর। সংসারের হাল ধরতে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালানো শুরু করে সে। কিছুদিন পর সেই রিকশাটিও চুরি হয়ে যায়। এরপর থেকে মানসিকভাবে ভেঙে পড়ে ইমন। আজ মঙ্গলবার সাহ্‌রির পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। 

সকালে ইমনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তার পরিবার। তবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় দুপুর ১২টায়। পরে তার মরদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

এ বিষয়ে রূপগঞ্জের ভোলাব তদন্ত কেন্দ্রের পরিদর্শক মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হতাশাগ্রস্ত হয়ে ছেলেটি আত্মহত্যা করেছে। এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

শীতলক্ষ্যা নদীতে ভাসমান অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

ডিজেল সংকট, নারায়ণগঞ্জ শহর-বন্দরে নদী পারাপারে ট্রলার বন্ধের উপক্রম

ফেরিতে উঠতে গিয়ে শীতলক্ষ্যায় প্রাইভেট কার, উদ্ধার করলেন মাঝিরা

দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক

সোনারগাঁয়ে বৈশাখের প্রথম দিনে বউ মেলা

নারায়ণগঞ্জ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সাবেক মেয়র আইভী আরেক মামলায় গ্রেপ্তার

স্বাভাবিক মৃত্যু বলে লাশ হস্তান্তর, গোসল করাতে গিয়ে মিলল আঘাতের চিহ্ন