হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ছাত্রলীগ নেতা হাবিব

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মায়ের জানাজায় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব। ছবি: আজকের পত্রিকা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন নিষিদ্ধ সংগঠন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। জানাজা ও দাফন শেষে পুলিশি নিরাপত্তায় তাঁকে আবার কারাগারে নেওয়া হয়েছে।

আজ বুধবার রাত ৮টার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৩ নম্বর ওয়ার্ডের বটতলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তাঁর মা বিলকিস আমিনের (৭০) জানাজা অনুষ্ঠিত হয়।

বিলকিস আমিন সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকার মৃত রুহুল আমিনের স্ত্রী। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। আজ বুধবার সকাল ৮টার দিকে নিজ বাসায় তাঁর মৃত্যু হয়।

পরিবারের পক্ষ থেকে হাবিবের উপস্থিতিতে জানাজা সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দী হাবিবকে মায়ের জানাজায় অংশ নিতে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা ও দাফন শেষে পুলিশি নিরাপত্তায় তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান বলেন, জানাজার সময় এলাকায় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ছিল। জানাজা শেষে হাবিবকে আবার কারাগারে নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস বলেন, মায়ের জানাজায় অংশ নিতে বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত হাবিবকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা ও দাফন শেষে তাঁকে কারাগারে ফিরিয়ে আনা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তিনি কারাবন্দী রয়েছেন।

মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, ১৫ দিনের কারাদণ্ড

নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ

নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা অবরোধ

বাবার কাছে মাদকের টাকা না পেয়ে বসতঘর জ্বালিয়ে দিলেন যুবক

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ৩ স্বজনের দাফন নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের, আহত ৫

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

রূপগঞ্জে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, নিহত ২

সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা