হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ের ২৩ গ্রামে আজ ঈদ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

দেশের বিভিন্ন প্রান্তের মতো নারায়ণগঞ্জের সোনারগাঁওয়েও এক দিন আগে ঈদ উদ্‌যাপন করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ২৩ গ্রামের মানুষ আজ বুধবার পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাংলাবাজার এলাকার গিরদাইন পশ্চিমপাড়া, নয়াপুর, গণকবাড়ী, গজারিয়াপাড়া, কোনাবাড়ী, মুসারচর, রতন মার্কেট, হাতুরাপাড়াসহ ২৩ গ্রামের মুসল্লিরা প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদ্‌যাপন করছেন।

বুধবার সকাল ৮টায় গিরদাইন পশ্চিমপাড়া জামে মসজিদে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া সকাল সাড়ে ৮টায় নয়াপুর, গণকবাড়ী, গজারিয়াপাড়া, কোনাবাড়ী, হাতুরাপাড়াসহ বিভিন্ন এলাকায় পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

গিরদাইন পশ্চিমপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক খন্দকার আমজাদ বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের এলাকার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ পালন করে আসছেন। এবারও শান্তিপূর্ণভাবে ঈদের জামাত শেষ করা হয়েছে। দূরদূরান্ত থেকেও মুসল্লিরা নামাজ আদায় করতে আসছেন। কাঁচপুর চেয়ারম্যানপাড়া এলাকা থেকেও অনেক মুসল্লি গিরদাইনে ঈদের নামাজ আদায় করতে এসেছেন।’

গিরদাইন পশ্চিমপাড়া গ্রামের জামে মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক বলেন, ‘আমরা প্রায় ২০ পরিবার প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদ্‌যাপন করে আসছি। এর ধারাবাহিকতায় এবারও ঈদুল আজহা উদ্‌যাপন করছি।’

আরও পড়ুন:

গ্যাসসংকটে নারায়ণগঞ্জে ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ লাইন, কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত

নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জুলাই গণ-অভ্যুত্থান: গুলিবিদ্ধ হয়ে সুমাইয়ার মৃত্যুর দুই বছর, বিচারের আশায় পরিবার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খানাখন্দ, বাড়ছে শঙ্কা

সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দুই কারবারির

সারা দেশে ১০টি আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাদকবিরোধী র‍্যালি করায় কোপানোর অভিযোগ, ফাঁকা গুলি ছুড়ে ছড়াল আতঙ্ক

শীতলক্ষ্যায় নিখোঁজ ফায়ার সার্ভিসের সেই ডুবুরির মরদেহ উদ্ধার, তদন্ত কমিটি গঠন

স্পিডবোট রক্ষণাবেক্ষণের সময় নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ

ইয়াবার মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড