হোম > সারা দেশ > নওগাঁ

আত্রাইয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

­­­নওগাঁ প্রতিনিধি

প্রতীকী ছবি

নওগাঁর আত্রাইয়ে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আতিকুর রহমান সুজা (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলার বাগমারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আতিকুর রহমান সুজা আত্রাই উপজেলার মহাদিঘী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, গত মঙ্গলবার দুপুরে মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে ওষুধ নিতে যান ভুক্তভোগী শিশু। সেখানে তাকে একা পেয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেন স্বাস্থ্যকর্মী আতিকুর। একপর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। তাৎক্ষণিকভাবে শিশুটি চিৎকার করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান আতিকুর।

মাহবুব আলম আরও বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে পরের দিন বুধবার আতিকুরকে আসামি করে ধর্ষণচেষ্টার মামলা করা হয়। এরপর থেকেই আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছিল। আজ সকালে পাশের রাজশাহী জেলার বাগমারা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপি ৫ বছর শাসন করলে দুর্ভিক্ষে পড়তে হবে: নওগাঁয় রাশেদ প্রধান

তরুণ উদ্যোক্তা রাকিবুলের হাত ধরে ‘শুঁটকি গ্রামে’ আধুনিক প্রযুক্তি, বাড়ল উৎপাদন

নওগাঁয় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৯

সারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদের

নওগাঁয় গভীর রাতে জানালা ভেঙে বৃদ্ধার ঘরে চুরি

নওগাঁ থেকে রাজশাহীতে সরানোর সময় ১২০ বস্তা সার জব্দ

শিয়াল দেখে বাবার কাছে ছুটছিল শিশু, পাওয়ার টিলারের নিচে পড়ে মৃত্যু

নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১

নিয়ামতপুরে সাড়ে ৭ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ আটক ১

তালাকপ্রাপ্ত নারীকে বিয়েতে পরিবারের অসম্মতি, কিশোরের আত্মহত্যা