হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

­­­নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় পাঁচটি আসনে পাঁচজন প্রার্থী। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘোষিত এই তলিকায় নওগাঁ-৫ (সদর) আসন থেকে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।

ঘোষণা অনুযায়ী নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক কৈলাশ চন্দ্র রবিদাস, নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে দলটির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরী, নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে পরিমল চন্দ্র ওঁরাও, নওগাঁ-৪ (মান্দা) আসনে দলটির জেলা কমিটির সদস্য আব্দুল হামিদকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি নওগাঁর আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরী বলেন, ‘যুগে যুগে এ দেশের মানুষ রক্ত দিয়ে গেছে। আমরা এর অবসান চাই। জনগণের বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা ভোটারদের কাছে যাচ্ছি; তাঁরাও পরিবর্তন চান। আমরা ছয়টি আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী।’

হিমাগার ভাড়া দ্বিগুণ: আলুর দামে ধস, নওগাঁয় লোকসানের বৃত্তে চাষি

নওগাঁয় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

আলুর দামে ধস, নওগাঁয় লোকসানের বৃত্তে চাষিরা

ভাতাভোগী আ.লীগ সমর্থকদের চাল না দেওয়ার অডিও ভাইরাল

স্কুলের সামনে পুকুর খনন বিএনপি নেতার, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবকেরা

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

সংসদে নওগাঁর ছয় নতুন মুখ

নওগাঁ-৬ আসনে ধানের শীষের শেখ রেজাউল ইসলাম রেজু বিজয়ী

নওগাঁ-৪ আসনে ধানের শীষের ইকরামুল বারী টিপু বিজয়ী

নওগাঁর ছয়টি আসনের সব কটিতেই ধানের শীষ এগিয়ে