হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বা গৃহবধূর

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর আত্রাইয়ে আজ সোমবার ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর আত্রাই উপজেলায় ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে আরাফাতুন (২০) নামের এক নারী মারা গেছেন। আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

এর আগে ভোরে উপজেলার সরকারি কলেজ মাঠ-সংলগ্ন আত্রাই নদের তীরে বেদেপল্লিতে ঝড়ে গাছ ভেঙে পড়ে আরাফাতুন আহত হন। তাঁর স্বামীর নাম ইয়াসিন আরাফাত হোসেন। তাঁদের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়।

বেদেপল্লির বাসিন্দা আবাবিল হোসেন বলেন, ‘বেশ কিছু দিন ধরে আমরা প্রায় ৩০টির মতো পরিবার নিয়ে খোলাপাড়া বাগানে অস্থায়ী ঘর বানিয়ে বসবাস করছি। ভোরের দিকে ঝড়ে আরাফাত রহমানের ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়ে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ওই নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে গৃহবধূর লাশ হস্তান্তর করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ঝড়ে গাছ পড়ে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যুর পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাঁদের সার্বিক সহযোগিতার জন্য আশ্বাস দেওয়া হয়েছে।

বিছানায় শুয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন বাবা, সেই ছেলের হাতেই খুন

ধামইরহাটে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মা-ছেলেসহ গ্রেপ্তার ৩

আত্রাইয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

নিয়ামতপুরে রাস্তার ধারে পড়ে ছিল মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

নওগাঁর আমচাষিদের দুশ্চিন্তা: কম দাম, বেশি ওজন

ধামইরহাটে বৃদ্ধ মায়ের পায়ের রগ কেটে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে গ্রেপ্তার

মান্দায় অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদককে মারধর, মহাসড়ক অবরোধ

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, পরে ফিরিয়ে নেয় বিএসএফ

সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান

সেনপাড়া প্রাথমিক স্কুল: প্রধান শিক্ষকের ‘রাজকীয়’ বিদায়