হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় ঝড়ে লন্ডভন্ড বাড়িঘর-দোকানপাট

­­­নওগাঁ প্রতিনিধি

বিশাল আকৃতির বটগাছ উপড়ে রাস্তায় পড়ে আছে। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর পত্নীতলা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে ঘরবাড়ি ও দোকানপাট। মাটিতে নুয়ে পড়েছে ধানখেত। এ ছাড়া গাছপালা ভেঙে বিদ্যুতের খুঁটির ওপর পড়ায় বিভিন্ন এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল শনিবার (১৬ মে) দিবাগত রাত ১২টার পর থেকে দফায় দফায় উপজেলার বিভিন্ন এলাকায় আঘাত হানে এই ঝড়।

স্থানীয় বাসিন্দারা জানান, রাত ১২টার পর থেকে দফায় দফায় শুরু হয় ঝড়বৃষ্টি। এতে উপজেলার ছোট চাঁদপুর, বড় চাঁদপুর, হরিরামপুর, মাহমুদপুর, চকজয়রাম, ঠুকনিপাড়া, নতুনহাট, পালসাসহ বিভিন্ন গ্রামের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের তীব্রতায় অনেক কাঁচা ও আধাপাকা ঘর ও দোকানপাট লন্ডভন্ড হয়েছে। বড় বড় গাছ উপড়ে পড়ে ভেঙে গেছে ঘরবাড়ি। অনেক জায়গায় সড়কে গাছপালা ভেঙে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ-সরবরাহ। ঝড়ের সময় মেঘের গর্জন ও বিজলির ঝলকানিতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ছোট চাঁদপুর গ্রামের শামসুল আলম বলেন, ‘এক সপ্তাহ আগেই টিন দিয়ে ঘর তৈরি করি। রাতের ঝড়ে আমার ঘরের চাল উড়ে গেছে।’

হরিরামপুর গ্রামের আমিনুল বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই আমার বাড়ির ঘর ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। ঘরের সব চাল উড়ে গেছে। এখন খোলা আকাশের নিচে বসবাস করছি।’

নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘রাতে দফায় দফায় বয়ে যাওয়া ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নজিপুর পৌর এলাকার বিভিন্ন মোড়ে প্রায় ৪০০ ঘরের চাল উড়ে গেছে। এ ছাড়া রাত থেকে অনেক জায়গায় বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’

এ বিষয়ে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা বলেন, ‘উপজেলার কয়েকটি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণের কাজ চলছে।’

বিছানায় শুয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন বাবা, সেই ছেলের হাতেই খুন

ধামইরহাটে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মা-ছেলেসহ গ্রেপ্তার ৩

আত্রাইয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

নিয়ামতপুরে রাস্তার ধারে পড়ে ছিল মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

নওগাঁর আমচাষিদের দুশ্চিন্তা: কম দাম, বেশি ওজন

ধামইরহাটে বৃদ্ধ মায়ের পায়ের রগ কেটে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে গ্রেপ্তার

মান্দায় অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদককে মারধর, মহাসড়ক অবরোধ

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, পরে ফিরিয়ে নেয় বিএসএফ

সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান

সেনপাড়া প্রাথমিক স্কুল: প্রধান শিক্ষকের ‘রাজকীয়’ বিদায়