হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁর ছয়টি আসনের সব কটিতেই ধানের শীষ এগিয়ে

 নওগাঁ প্রতিনিধি

নওগাঁ জেলায় মোট ছয়টি সংসদীয় আসনের প্রাপ্ত কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে সব কটিতেই বিএনপি প্রার্থীরা জামায়াত প্রার্থীদের বিরুদ্ধে এগিয়ে রয়েছেন।

নওগাঁ-১ (সংসদীয় আসন নং ৪৬) আসনে মোট ১৬৬ কেন্দ্রের মধ্যে ৬৪টির ফলাফলে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ৭৭ হাজার ৫১৮ ভোটে এগিয়ে আছেন। জামায়াত প্রার্থী মাহাবুবুল আলম পেয়েছেন ৫২ হাজার ২৩৬ ভোট।

নওগাঁ-২ (সংসদীয় আসন নং ৪৭) আসনে মোট ১২৪ কেন্দ্রের মধ্যে ৪৪টির ফলাফলে বিএনপি প্রার্থী শামসুজ্জোহা খান ৫১ হাজার ৮৫৭ ভোটে এগিয়ে আছেন। জামায়াত প্রার্থী এনামুল হক পেয়েছেন ৪৮ হাজার ১৮৫ ভোট।

নওগাঁ-৩ (সংসদীয় আসন নং ৪৮) আসনে মোট ১৪২ কেন্দ্রের মধ্যে ৪৯টির ফলাফলে বিএনপি প্রার্থী ফজলে হুদা ৫৯ হাজার ৭৩২ ভোটে এগিয়ে আছেন। জামায়াত প্রার্থী মাহফুজুর রহমান পেয়েছেন ৪৩ হাজার ৩৬৭ ভোট

নওগাঁ-৪ (সংসদীয় আসন নং ৪৯) আসনে মোট ১১৭ কেন্দ্রের মধ্যে ৮৪টির ফলাফলে বিএনপি প্রার্থী ইকরামুল বারী টিপু ৯৭ হাজার ৩৯৪ ভোটে এগিয়ে রয়েছেন। জামায়াত প্রার্থী আব্দুর রাকিব পেয়েছেন ৬৬ হাজার ৮৩৫ ভোট।

নওগাঁ-৫ (সংসদীয় আসন নং ৫০) আসনে মোট ১১৮ কেন্দ্রের মধ্যে ৪৯টির ফলাফলে বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু ৫৯ হাজার ৭৩২ ভোটে এগিয়ে আছেন। জামায়াত প্রার্থী আ স ম সায়েম পেয়েছেন ৪৩ হাজার ৩৬৭ ভোট।

নওগাঁ-৬ (সংসদীয় আসন নং ৫১) আসনে মোট ১১৫ কেন্দ্রের মধ্যে ৫৫টির ফলাফলে বিএনপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম ৫৩ হাজার ৪১২ ভোটে এগিয়ে রয়েছেন। জামায়াত প্রার্থী খবিরুল ইসলাম পেয়েছেন ৪৯ হাজার ৪৪৬ ভোট।

নওগাঁ-৪ আসনে ধানের শীষের ইকরামুল বারী টিপু বিজয়ী

নওগাঁয় আরেক কেন্দ্রে ভোট গণনার আগেই রেজাল্ট শিটে প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষর

নওগাঁর ৬টি আসনে সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩১.৯৩ শতাংশ

বদলগাছীতে ৫ পেট্রলবোমা উদ্ধার

ধামইরহাটে ৫৩ ভোটকেন্দ্রের ৩৭টি ঝুঁকিপূর্ণ

নিপাহ ভাইরাসে নওগাঁর এক নারীর মৃত্যু

হাদি হত্যার বিচারের দাবিতে নওগাঁয় সড়ক অবরোধ

নওগাঁয় জামায়াতের জনসভা, জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা

নওগাঁয় হাসপাতালের সামনে পড়ে ছিল রাজস্ব কর্মকর্তার রক্তাক্ত লাশ

নওগাঁয় ভিডিও করাকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১০