হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত দুই

­­­নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর পত্নীতলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। রোববার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাটি ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মতিউর (৪৫) এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (৪৫)।

পত্নীতলা থানা-পুলিশ সূত্রে জানা যায়, মতিউর ও নাজমুল বাড়ি থেকে একটি প্রাইভেট কারে করে হিলির উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় প্রাইভেট কারটি নজিপুর-ধামুইরহাট আঞ্চলিক সড়কের আমবাটি ডাবল ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। পরে প্রাইভেট কারের ভেতর থেকে মতিউর ও নাজমুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

নওগাঁর আমচাষিদের দুশ্চিন্তা: কম দাম, বেশি ওজন

ধামইরহাটে বৃদ্ধ মায়ের পায়ের রগ কেটে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে গ্রেপ্তার

মান্দায় অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদককে মারধর, মহাসড়ক অবরোধ

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, পরে ফিরিয়ে নেয় বিএসএফ

সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান

সেনপাড়া প্রাথমিক স্কুল: প্রধান শিক্ষকের ‘রাজকীয়’ বিদায়

পাহাড়পুর বৌদ্ধবিহারে বিদেশি পর্যটক হেনস্তার ঘটনায় যুবক আটক

বনের গাছ কেটে বসতি

মান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে

আত্রাইয়ে রেললাইনের পাশে পড়ে ছিল হজ এজেন্সি প্রতিনিধির মরদেহ