হোম > সারা দেশ > নওগাঁ

বঙ্গবন্ধু হত্যার পেছনে মাস্টারমাইন্ড ছিলেন জিয়া: খাদ্যমন্ত্রী

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারকে হত্যার পেছনে মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান। যে সমস্ত বিপথগামী সেনা সদস্যদের নিয়ে হত্যাকাণ্ড সংঘটিত করেছিলেন, তাঁরাই চট্টগ্রাম সার্কিট হাউসে তাঁকে হত্যা করে লাশ গুম করেছেন। বিপথগামী সেনা সদস্যদের তিনি (জিয়াউর রহমান) মন্ত্রী বানিয়েছেন।’ 

আজ মঙ্গলবার দুপুরে নওগাঁর নিয়ামতপুরে জেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন ‘১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার কথায় দেশ চলবে।’ কিন্তু ১০ ডিসেম্বর পার হয়ে আজ ১৫ আগস্ট চললেও শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। তাঁদের কথা মানুষ আর বিশ্বাস করে না। 

তারেক রহমান-খালেদা জিয়ার দ্বন্দ্বে বিএনপি বিপাকে বলে দাবি করে খাদ্যমন্ত্রী বলেন, বিএনপির নেতারা এখন আর আন্দোলনের রূপরেখা তৈরি করতে পারছেন না। তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন। বিদেশি শক্তি তাঁদের যড়যন্ত্র বুঝে যাওয়ায় বিএনপি নেতারা সুর পরিবর্তন করে ভুলভাল বকছেন। 

সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, বঙ্গবন্ধু দেশকে সোনার বাংলায় পরিণত করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে থেকে সোনার বাংলা করার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা যত দিন বেঁচে থাকবেন দেশ পরিচালনা করে যাবেন। 

শোক দিবসের আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ঈশ্বর চন্দ্র বর্মণ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ প্রমুখ। 

শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করে।

জুলাই শহীদ দিবসে বদলগাছীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

হাঁটুপানি মাড়িয়ে যেতে হয় বিদ্যালয়ে, ভোগান্তিতে শতাধিক শিক্ষার্থী

দেশ ডুবছে পানিতে আর প্রধানমন্ত্রী ব্যস্ত ফটোসেশনে: সারজিস আলম

নওগাঁর মান্দা: ২ শতাধিক গাছ সাবাড় হচ্ছে নেত্রীর নির্দেশে

বন বিভাগের অনুমোদন ছাড়াই সরকারি রাস্তার ২৩৭ গাছ কাটা হচ্ছে, নেপথ্যে স্থানীয় মহিলা দলের নেত্রী

নওগাঁয় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘটাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

নওগাঁয় টাকা ফেরতের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ, সমিতির চেয়ারম্যান গ্রেপ্তার

জমি নিয়ে বিরোধে ৫৫টি গাছ কাটার অভিযোগ, গ্রাম আদালতে লিখিত অভিযোগ

ধামইরহাটে যাত্রীছাউনি থেকে যুবকের মরদেহ উদ্ধার