হোম > সারা দেশ > নওগাঁ

স্বাস্থ্য পরীক্ষা ও রোগ জানানোর কথা বলে দুই কিশোরীকে ধর্ষণ, কবিরাজ কারাগারে

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সাভার আলী কবিরাজ। ছবি: সংগৃহীত

নওগাঁর মান্দা উপজেলায় দুই শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে মান্দা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

আজ শুক্রবার আদালতের মাধ্যমে গ্রেপ্তার কবিরাজকে জেলা কারাগারে পাঠানো হয়। শিশু দুটিকে শারীরিক পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম সাভার আলী কবিরাজ (৫৫)। তিনি উপজেলার ভারশোঁ ইউনিয়নের দেবীপুর গ্রামের বাসিন্দা। চৌবাড়িয়া বাজারের কড়ইপট্টি এলাকায় তাঁর একটি ভেষজ ওষুধের দোকান রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ১৮ সেপ্টেম্বর একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর পেট ব্যথা শুরু হলে সে তার আরেক সহপাঠীকে নিয়ে সাভার আলীর ভেষজ ওষুধের দোকানে যায়। অসুস্থ ওই শিক্ষার্থীকে পেট পরীক্ষার নামে কবিরাজ তাকে গোপন কক্ষে নিয়ে যান। সেখানে কৌশলে তাকে ধর্ষণ করা হয়। এ সময় ওই শিক্ষার্থীর সহপাঠীকে বাইরের চেম্বারে বসিয়ে রাখা হয়েছিল।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী বলে, ‘আমার কী ধরনের অসুখ হয়েছে, তা জানানোর কথা বলে আমার বান্ধবীকেও ওই গোপন কক্ষে নিয়ে আধা ঘণ্টার ব্যবধানে তাকেও ধর্ষণ করা হয়। সেখান থেকে চলে আসার পর জানতে পারি, আমাদের দুজনের সঙ্গেই খারাপ কাজ করা হয়েছে। লোকলজ্জার ভয়ে প্রথমে বিষয়টি গোপন রাখি। পরে আরও কয়েক সহপাঠীর সঙ্গে আলোচনা করে বিষয়টি পরিবারের লোকজনকে জানাই।’

স্থানীয় এক বাসিন্দা বলেন, ঘটনাটি জানাজানি হলে বাজারের লোকজন ক্ষিপ্ত হয়ে সাভার কবিরাজের দোকানে হামলা চালিয়ে তাঁকে মারধর করেন। সংবাদ পেয়ে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘ধর্ষণের অভিযোগে দুই শিশু শিক্ষার্থী পরিবার থানায় পৃথক দুটি মামলা করেছে। এ ঘটনায় অভিযুক্ত কবিরাজকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।’

নওগাঁয় চার খুন: নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু, পুলিশি হেফাজতে বাবা, দুই বোন ও ভাগনে

নওগাঁয় চার হত্যাকাণ্ড, থামছে না স্বজনদের আহাজারি

নওগাঁয় স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা

রাণীনগরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাণীনগরে ২০০টি ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নওগাঁয় পেট্রল না পেয়ে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা

‘অক্সিজেনের অভাবে’ রোগীর মৃত্যু, স্বজন-নার্সদের পাল্টাপাল্টি কর্মসূচি

রাণীনগরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

রাণীনগরে ধানখেতে ছড়িয়ে পড়ছে পাতা ঝলসানো রোগ, ওষুধ ছিটিয়েও মিলছে না রেহাই

প্লাটিনাম কয়েনের নামে প্রতারণা, গ্রেপ্তার ৪