হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় ঘরে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

­­­নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশায় আজ সকালে নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে হাই বাবু (৪৭) এবং তাঁর স্ত্রী মোমেনা বেগম (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও পরিবার নিয়ে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন হাই বাবু ও মোমেনা। সকালে তাঁদের মেয়ে ঘুম থেকে উঠে মাকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। একই সঙ্গে দেখতে পায়, ঘরের তীরের সঙ্গে ঝুলছেন বাবা।

চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরা ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

নওগাঁয় ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহাদেবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন বিতরণ

আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গাত্মক গান, ১৭ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

নিয়ামতপুরে সন্তানকে বিষ পানে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

কলাগাছের পাতা কাটা নিয়ে দ্বন্দ্ব, বড় ভাইকে হত্যার অভিযোগ

নওগাঁর নিয়ামতপুরে ভটভটি উল্টে নিহত ১, আহত ৫

বৃষ্টিতে ডুবছে সবজির খেত, বাজারে বেড়েছে দাম

জুলাই শহীদ দিবসে বদলগাছীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

হাঁটুপানি মাড়িয়ে যেতে হয় বিদ্যালয়ে, ভোগান্তিতে শতাধিক শিক্ষার্থী

দেশ ডুবছে পানিতে আর প্রধানমন্ত্রী ব্যস্ত ফটোসেশনে: সারজিস আলম