হোম > সারা দেশ > নওগাঁ

মান্দায় বাড়ছে গরমজনিত রোগে আক্রান্ত রোগী, বারান্দায় চিকিৎসা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি 

হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছে রোগীরা। ছবি: আজকের পত্রিকা

গত কয়েক দিনের একটানা তাপপ্রবাহের কারণে নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে। ডায়রিয়া ও গরমজনিত নানা রোগে আক্রান্ত হয়ে গত পাঁচ দিনে অন্তত ২৩৫ জন রোগী চিকিৎসা নিয়েছে।

এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৮৫ জন। আর প্রচণ্ড গরমের কারণে পানিশূন্যতা, পেটব্যথা, জ্বর, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে চিকিৎসা নিয়েছে আরও ১৫০ জন।

৫০ শয্যার এই হাসপাতালে আজ বৃহস্পতিবার ভর্তি রোগীর সংখ্যা ছিল ৬৭ জন। ফলে বেডের অভাবে অনেক রোগীকে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। এসব স্থানে বিদ্যুতের সুবিধা না থাকায় গরমে চরম ভোগান্তি পোহাচ্ছে রোগী ও তাদের স্বজনেরা।

গতকাল বুধবার সন্ধ্যায় পিরপালি বাজার থেকে পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন কুরসিয়া বিবি (৬০)। তিনি অভিযোগ করে বলেন, ‘আমাকে বারান্দায় রাখা হয়েছে। বিদ্যুৎ নেই, ফ্যানও নেই। গরমে আর পেটব্যথায় একেবারে নাকাল অবস্থা। একটু ভালো জায়গা আর চিকিৎসার ঠিকঠাক ব্যবস্থা চাই।’

হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছে রোগীরা। ছবি: আজকের পত্রিকা

নাম প্রকাশে অনিচ্ছুক চিকিৎসাধীন এক রোগীর স্বজনের দাবি, দ্রুত হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানো, বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিতসহ পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ দিয়ে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাসনিম হুসাইন আরিফ বলেন, ‘কোরবানির দিন থেকে বিরূপ আবহাওয়ার কারণে হঠাৎ করেই রোগীর চাপ বেড়ে গেছে। জনবল সংকটে আমরা চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছি।’

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ‘মাত্র চারজন চিকিৎসক নিয়ে ৫০ শয্যার হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও আবাসিক চিকিৎসাসেবা চালিয়ে নিতে হচ্ছে। হঠাৎ রোগীর চাপ অনেক বেড়ে যাওয়ায় বেড সংকুলান সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে অনেক রোগীকে মেঝে ও বারান্দায় চিকিৎসা দিতে হচ্ছে। রোগীর চাপ এ রকম থাকলে আমাদের আরও সমস্যায় পড়তে হতে পারে।’

নওগাঁয় আকস্মিক ঝড় ফসলের ব্যাপক ক্ষতি

নিজ বাড়িতে মিলল অর্ধগলিত মরদেহ

বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১০০ পরিবারকে ছাগল ও ফ্লোর ম্যাট বিতরণ

নওগাঁ জেলা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নওগাঁয় মদ্যপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ জন

প্রসূতির মৃত্যু, শিশু দত্তক নিতে ভিড়

কাজে এসে নিখোঁজ রাজমিস্ত্রি, ১৮ দিন পর শ্মশানঘাটে মিলল মরদেহ

প্রসূতি একাই এসেছিলেন হাসপাতালে, বাচ্চাকে দত্তক নিতে ভিড়

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতিসহ ১২ পদে বিএনপি প্যানেলের জয়