হোম > সারা দেশ > নওগাঁ

ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, মোটরসাইকেলচালক গ্রেপ্তার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

গ্রেপ্তার দেলোয়ার হোসেন ডেভিড। ছবি: সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুরে একটি ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর ও ইউনিফর্ম ছিঁড়ে ফেলার অভিযোগে দেলোয়ার হোসেন ডেভিড (৩৫) নামের এক মোটরসাইকেলচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার গাবতলী এলাকার ইসলাম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার দেলোয়ার হোসেন ডেভিড ওই উপজেলারই বাসিন্দা।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনে পেট্রল ও অকটেন বিতরণে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের একটি দল দায়িত্ব পালন করছিল। এ সময় দেলোয়ার হোসেন মূল সড়কের ওপর তাঁর মোটরসাইকেল দাঁড় করিয়ে রাখলে সেখানে যানজটের সৃষ্টি হয়।

ভুক্তভোগী পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সিদ্দিকুর রহমান যানজট নিরসনের জন্য মোটরসাইকেল সরিয়ে নিতে বললে দেলোয়ার হোসেন তা অস্বীকার করেন। দ্বিতীয়বার সরাতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পুলিশ সদস্যের পরিহিত ইউনিফর্ম ছিঁড়ে ফেলেন। এ সময় তিনি এএসআই সিদ্দিকুর রহমানকে কিল-ঘুষিও মারেন বলে অভিযোগ রয়েছে।

পরে ফিলিং স্টেশনে তেল নিতে আসা অন্য চালকেরা এগিয়ে এসে পুলিশ সদস্যকে উদ্ধার করেন।

এএসআই সিদ্দিকুর রহমান বলেন, ‘সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে যানজট নিরসনের জন্য তাঁকে মোটরসাইকেল সরাতে বলেছিলাম। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমার ওপর চড়াও হন।’

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিছানায় শুয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন বাবা, সেই ছেলের হাতেই খুন

ধামইরহাটে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মা-ছেলেসহ গ্রেপ্তার ৩

আত্রাইয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

নিয়ামতপুরে রাস্তার ধারে পড়ে ছিল মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

নওগাঁর আমচাষিদের দুশ্চিন্তা: কম দাম, বেশি ওজন

ধামইরহাটে বৃদ্ধ মায়ের পায়ের রগ কেটে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে গ্রেপ্তার

মান্দায় অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদককে মারধর, মহাসড়ক অবরোধ

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, পরে ফিরিয়ে নেয় বিএসএফ

সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান

সেনপাড়া প্রাথমিক স্কুল: প্রধান শিক্ষকের ‘রাজকীয়’ বিদায়