হোম > সারা দেশ > ময়মনসিংহ

ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে প্রতিবন্ধী তরুণ নিখোঁজ, পরে মিলল লাশ 

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে গিয়ে আবু আনাস (১৮) নামের এক তরুণ নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া বটতলা খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিকেলে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত আবু আনাস চরআলগী ইউনিয়নের চর কামারিয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খেয়া পারাপারের সময় মানসিক প্রতিবন্ধী আবু আনাস নৌকায় ভারসাম্য রাখতে না পেয়ে নদে পড়ে যায়। এলাকাবাসী খোঁজাখুঁজি করে না পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসে খবর দেয়। দুপুরে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে।

আবু আনাসের বাবা সাইদুল ইসলাম জানান, সকালে নৌকা পারাপারের সময় আবু আনাস ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজ হয়। সে মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল। তবে নিজেই চলাফেরা করত।

গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, নিখোঁজ তরুণকে উদ্ধারের জন্য ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নেমে বিকেলে ব্রহ্মপুত্র নদ থেকে তার লাশ উদ্ধার করে।

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, ঘটনা তদন্তে কমিটি

ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

অফিস কক্ষে নারী শিক্ষকের সঙ্গে মারামারিতে জড়ালেন প্রধান শিক্ষক