হোম > সারা দেশ > ময়মনসিংহ

বস্তাবন্দী মরদেহ শনাক্তে ফুলপুর থানায় মরিয়ম মান্নান

খুলনা ও ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে উদ্ধারের পর দাফন হওয়া মরদেহটি খুলনা থেকে নিখোঁজ রহিমা বেগমের (৫২) বলে দাবি করেছেন তাঁর মেয়ে মরিয়ম মান্নান। এরপর উদ্ধারকৃত নারীর পোশাক ও আলামত দেখে দাবি করেন, মরদেহটি তাঁর মায়ের।

মায়ের মরদেহের খোঁজে চার বোন মরিয়ম মান্নান, কানিজ ফাতেমা, মাহফুজা আক্তার ও আদুরী আক্তার শুক্রবার বেলা ১১টার দিকে ময়মনসিংহের ফুলপুর থানায় পৌঁছান।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ‘তাঁদের দেওয়া বর্ণনার সঙ্গে উদ্ধার হওয়া মরদেহের মিল পাওয়া যাচ্ছে না। পোশাক ও অন্যান্য আলামত দেখে মরিয়ম মান্নান দাবি করেছেন, মরদেহটি তাঁর মায়ের। তবে ডিএনএ পরীক্ষা না করে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।’

ওসি জানান, গত ১০ সেপ্টেম্বর সকালে ময়মনসিংহের ফুলপুর থানার বহরদার বাজারে অজ্ঞাত নরীর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। নারীর বয়স ৩০ থেকে ৩২ বছর হতে পারে। দুই দিন পর ১২ সেপ্টেম্বর মরদেহটি দাফন করা হয়। তবে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ডিএনএ টেস্ট করতে প্রয়োজনীয় আলামতও সংরক্ষণ করা করা হয়েছে।

এর আগে গত ২৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে বৃহস্পতিবার রাত ১১টা ৩৫ মিনিটে খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া এলাকার নিজ বাড়ি থেকে পানি আনতে বাসা থেকে নিচে নামেন রহিমা বেগম। ঘণ্টা পার হলেও তিনি বাসায় ফেরেননি। পরে মায়ের খোঁজে সন্তানেরা নিচে নেমে ব্যবহৃত স্যান্ডেল, ওড়না ও কলস রাস্তার ওপর পড়ে থাকতে দেখেন। রাতে সম্ভাব্য সব স্থানে খুঁজেও না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। পরে কয়েকজনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৪ সেপ্টেম্বর মামলাটি পিবিআইয়ে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর প্রক্রিয়া মেনে ১৭ সেপ্টেম্বর নথিপত্র বুঝে নেয় পিবিআই।

গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি বিএনপি কর্মীর

হালুয়াঘাটে এনসিপির সমাবেশের আগে রাতের আঁধারে ব্যানার ছেঁড়ার অভিযোগ

কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১৩

দক্ষিণ গফরগাঁওয়ের চিত্র তিন বছরের মধ্যেই বদলে যাবে: এমপি বাচ্চু

দাখিল পরীক্ষায় অকৃতকার্য হওয়ার আশঙ্কায় কিশোরীর আত্মহত্যা

ঈশ্বরগঞ্জে মাদক কারবারির বাড়ি ভাঙচুর করে সাইনবোর্ড টানিয়ে দিল ক্ষুব্ধ এলাকাবাসী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: শিক্ষাছুটি শেষে যোগ দেননি ১৭ শিক্ষক, পাওনা ৬ কোটি

ত্রিশালে উচ্ছেদ অভিযানে ১১৮ শতাংশ খাসজমি উদ্ধার

ময়মনসিংহে গ্যাস-সংকটে অটোরিকশাচালকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ