হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত আরও ১ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৭

ময়মনসিংহ প্রতিনিধি

হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন হামে আক্রান্ত শিশুরা। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোররাতে তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ থেকে আগত চার মাস বয়সী শিশুটি গত ২৪ মার্চ থেকে হাসপাতালে ভর্তি ছিল। হাম ছাড়াও শিশুটি হৃদ্‌যন্ত্রের জটিলতাসহ নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। এ নিয়ে হামে আক্রান্ত হয়ে মমেকে ছয় শিশুর মৃত্যু হলো।

এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ৯ রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে হামে আক্রান্ত ৬৭ জন শিশু ময়মনসিংহ মেডিকেলে ভর্তি আছে। তাদের পৃথক আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিশু বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা বলেন, গত ১৭ মার্চ থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৮১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়। এর মধ্যে মোট ১১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ছয় শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। হাম সংক্রমণরোধে সবাইকে সচেতন হতে হবে।

ময়মনসিংহে শিশুর লাশ উদ্ধার, বাবা ও সৎমা আটক

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে নতুন করে ২৬ শিশু ভর্তি

প্রতিমন্ত্রীর আসনে সহায়তার ১০ লাখ টাকা বিতরণ না করার অভিযোগ

ধর্ষণের পর কিশোরীর আত্মহত্যা: মামলার ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

মমেক হাসপাতাল: চিকিৎসকের অপেক্ষায় ঘণ্টা পার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ছেলের লাশের অপেক্ষায় বছর পার এক মায়ের

ময়মনসিংহে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে কলেজশিক্ষকসহ ২ জন নিহত

নকশাবহির্ভূত ভবনে টানানো হলো অপসারণের নোটিশ, সময় ৭ দিন

হাম আক্রান্তদের চিকিৎসায় ময়মনসিংহ মেডিকেলে নতুন আইসোলেশন ওয়ার্ড

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: ফেলে যাওয়া মানিব্যাগের সূত্র ধরে এক বছর পর গ্রেপ্তার অভিযুক্ত