হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ মিছিল, আওয়ামী লীগের ২০ নেতা-কর্মী গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

নগরীর নতুন বাজার এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহে ফ‍্যাসিস্ট প্রতিহতের ডাক দিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে নগরীর নতুন বাজার এলাকায় ফ‍্যাসিস্টবিরোধী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি। এদিকে নাশকতার চেষ্টা ও পরিকল্পনার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ আজ দুপুরে দলীয় বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন। বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী এতে অংশ নেন। নগরীর বিভিন্ন সড়কে বিএনপির নেতা-কর্মীদের মোটরসাইকেল মহড়া দিতেও দেখা গেছে।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আবু ওয়াহাব আকন্দ বলেন, পলাতক ফ‍্যাসিস্ট আওয়ামী লীগের নেতা-কর্মীরা তথাকথিত লকডাউনের নামে দেশে অস্থিতিশীলতা পরিস্থিতি সৃষ্টি করতে চায়। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে তারা চোরাগোপ্তা হামলায় যানবাহনে আগুন দিয়ে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করেছে। এ ধরনের কর্মকাণ্ড আর বরদাশত করা হবে না। রাজপথে তাদের কঠোর হাতে মোকাবিলা করা হবে।

জেলায় ২০ আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেপ্তার:

সিটি করপোরেশনসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। জেলার পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম এসব তথ‍্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ২৭টি স্পটে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। এ ছাড়া নগরীসহ জেলার প্রতিটি উপজেলায় পর্যন্তসংখ্যক পুলিশ সদস্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। তিনি আরও বলেন, পুলিশের কঠোর নজরদারির কারণে এখন পযর্ন্ত জেলার কোথাও কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে গত রাতে জেলার দু-একটি স্থানে আওয়ামী লীগ নেতা-কর্মীরা মিছিলের চেষ্টা করলেও পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যায়।

ধর্ষণের পর কিশোরীর আত্মহত্যা: মামলার ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

মমেক হাসপাতাল: চিকিৎসকের অপেক্ষায় ঘণ্টা পার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ছেলের লাশের অপেক্ষায় বছর পার এক মায়ের

ময়মনসিংহে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে কলেজশিক্ষকসহ ২ জন নিহত

নকশাবহির্ভূত ভবনে টানানো হলো অপসারণের নোটিশ, সময় ৭ দিন

হাম আক্রান্তদের চিকিৎসায় ময়মনসিংহ মেডিকেলে নতুন আইসোলেশন ওয়ার্ড

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: ফেলে যাওয়া মানিব্যাগের সূত্র ধরে এক বছর পর গ্রেপ্তার অভিযুক্ত

হালুয়াঘাটে ছয় গ্রামে ফসলের খেত প্লাবিত, ঘরে ঢুকে পড়েছে পানি

পেট্রলপাম্পে অবৈধভাবে মজুত করা ২৪ হাজার লিটার তেল জব্দ

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, মামলা ছাড়াই জামায়াত নেতাকে আদালতে পাঠালেন ওসি