হোম > সারা দেশ > ময়মনসিংহ

খেলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

হালুয়াঘাট(ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে নিহতদের বাড়ির পাশে একটি ডোবা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। 

নিহত দুই শিশু হলো হলো উপজেলার ধুরাইল ইউনিয়নের পশ্চিম পাবিয়াজুরি গ্রামের অটোচালক বাহারুল ইসলামের ছেলে জিহাদ মিয়া (৫) ও একই গ্রামের ইটভাটার শ্রমিক হুমায়ুন কবিরের ছেলে মো. মোজাহিদ (৫। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বুধবার দুপুর আনুমানিক ১২টায় জিহাদ ও মোজাহিদ বাড়ির পাশে একটি মাঠে খেলতে যায়। খেলতে গিয়ে সেখানে তারা একটি ডোবায় পড়ে যায়। পরে দুপুর সাড়ে ১২টায় একজন জিহাদের লাশ পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করলে এলাকাবাসী জিহাদকে ডোবা থেকে উদ্ধার করে। পরে পার্শ্ববর্তী নালিতাবাড়ী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে একই পুকুরে কিছুক্ষণ পর মোজাহিদের লাশ ভেসে ওঠে। এ ঘটনায় এলাকায় শোকাবহ অবস্থা। 

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান বলেন, উদ্ধার দুই শিশুর সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্ত না করতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা করা হয়েছে। 

‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন