হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ফুলপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফুলপুর-শেরপুর সড়কের বাইটকান্দির চওড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাদি বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

নিহত তিনজন হলেন ফুলপুরের হাতপাগলা গ্রামের হাবিজ মিয়ার ছেলে মো. হাসাদ (১৬), শেরপুরের নকলা উপজেলার ছাতুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মো. আশিক মিয়া (২০) ও নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতী গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে আবুল কাশেম (৫০)। সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

ওসি জানান, একটি যাত্রীবাহী অটোরিকশা শেরপুরের দিকে যাচ্ছিল। পথে ফুলপুর-শেরপুর সড়কের বাইটকান্দির চওড়াবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন আরোহী নিহত ও দুজন আহত হন। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ময়মনসিংহের ফুলপুরে দুর্ঘটনার জায়গায় স্থানীয় বাসিন্দাদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

ভালুকায় টিনের চালা থেকে পড়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

১৭ ঘণ্টা পর চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে রেল চলাচল স্বাভাবিক

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত দুই বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহে বজ্রপাতে কলেজছাত্রী ও কৃষকের মৃত্যু

ময়মনসিংহে ৯ দিনে শিশু ধর্ষণ-হত্যা মামলার চার্জশিট

খাবার দিতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, গ্রেপ্তার ইমাম

ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও ইমাম আটক, শিশু ধর্ষণের অভিযোগ

ত্রিশালে শিশু ধর্ষণ: অভিযুক্ত ইমামের সর্বোচ্চ শাস্তির দাবিতে সহপাঠীদের মানববন্ধন

উপজেলা প্রশাসনিক ভবন: দুই বছরের নির্মাণকাজ চার বছরেও শেষ হয়নি

ত্রিশালে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মসজিদের ইমাম আটক