হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে বাসা থেকে ডেকে নিয়ে সাবেক সাংবাদিককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ শহরে বাসা থেকে ডেকে নিয়ে সাবেক এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত স্বপন ভদ্র (৫৫) তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বাস করতেন তিনি। 

স্বপন ভদ্র তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি। জাতীয় দৈনিক খবরপত্র ও স্থানীয় দৈনিক আজকের খবর পত্রিকায় তারাকান্দা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এখন তিনি জমি বেচাকেনার কাজ করতেন। 

তাকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ। তার নাম সাগর মিয়া (২০)। মাঝিপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে। তিনি মাদকাসক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ। 

নিহতের ভাতিজা জুয়েল ভদ্র ও রুবেল ভদ্রের সঙ্গে আজকের পত্রিকাকে জানান, স্বপন ভদ্র জমি বেচাকেনার কাজ করতেন। আজ সকালে সাগরসহ তিনজন তাঁদের চাচাকে মাঝিপাড়ার বাসা থেকে ডেকে বের করেন। বের হতেই সাগর স্বপন ভদ্রর হাতে কোপ দেয়। তিনি দৌড়ে পালাতে গিয়ে পড়ে গেলে তাঁর ঘাড়ে ও হাতে কোপ দেয় সাগর। এতে স্বপন ভদ্র গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দা দিয়ে সাংবাদিক স্বপন ভদ্রকে ঘাড়ে, পিঠে, মাথায় কুপিয়ে জখম করে এবং বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে সাগর। হত্যাকাণ্ড ঘটিয়ে পালানোর চেষ্টার সময় তাকে গৌরীপুর থেকে গ্রেপ্তার করা হয়।

হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এঘটনায় জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় আনা হবে।

জীর্ণ টিনশেড থেকে দৃষ্টিনন্দন বিদ্যালয়

শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ফি আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

ঈদের পর সৌদি আরব থেকে আসার কথা ছিল মামুনের, ফিরলেন লাশ হয়ে

জরাজীর্ণ টিনশেডের ছাউনি থেকে দৃষ্টিনন্দন বিদ্যালয়

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়নের পথে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

হামের টিকায় স্বস্তি অভিভাবকদের, কেন্দ্রে উপচে পড়া ভিড়

চাচার দায়ের কোপে যুবক নিহত

দুই দশক পর ত্রিশালে জাতীয়ভাবে হবে নজরুলজয়ন্তীর আয়োজন, উদ্বোধন করবেন তারেক রহমান

সংস্কৃতিকে নতুনভাবে ভাবতে হবে, নতুনভাবে গড়তে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত, সবাইকে সতর্ক থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী