হোম > সারা দেশ > ময়মনসিংহ

ছাত্রদলের কমিটিতে যুবলীগ কর্মীর নাম, থানায় জিডি

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের কমিটিতে যুবলীগ কর্মী আরিয়ান খান অপুর নাম এসেছে। এ নিয়ে এলাকাজুড়ে রীতিমতো হইচই শুরু হয়েছে। অন্যদিকে 'ষড়যন্ত্র ও ক্ষতি' থেকে বাঁচতে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন আরিয়ান খান অপু। 

জানা যায়, গত ১৬ ডিসেম্বর ময়মনসিংহ মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে যুগ্ম সম্পাদক পদে আরিয়ান খান অপুর নাম রয়েছে। তবে অপু নিজেকে যুবলীগ কর্মী দাবি করে বলেন, আমি কোন দিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং ক্ষতি করার জন্য ছাত্রদলের কমিটিতে নাম দেওয়া হয়েছে।

এ ঘটনায় গত ১৭ ডিসেম্বর আরিয়ান খান অপু বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, আরিয়ান খান অপু নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের চরপাড়া হাসপাতাল গেইট সংলগ্ন আব্দুল মতিন ও রোকেয়া বেগমের ছেলে। 

প্রথম মাসের সম্মানীর টাকা দিয়ে অসহায় বৃদ্ধার ঘর করে দিলেন এমপি

মা-বাবাকে নির্যাতন, মাদকাসক্ত ছেলের তিন মাসের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকা: সংকটে সেই কুমিরের খামার

ত্রিশালে ধর্ষণচেষ্টার অভিযোগে আবার এক ইমামকে গণপিটুনি, গলায় জুতার মালা

বোর্ড থেকে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র আনার আশ্বাস: দুই ছাত্রীর টাকা হাতিয়ে নিলেন পিয়ন

ময়মনসিংহে ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার কারাদণ্ড

এইচএসসি পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে ছাদ থেকে লাফিয়ে পরীক্ষার্থীর আত্মহত্যা

ফুলবাড়িয়ায় মাদক, জুয়া ও দুর্নীতিবিরোধী যুব সমাবেশ-র‌্যালি অনুষ্ঠিত

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

গফরগাঁওয়ে নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুর সেচে শিশুর মরদেহ উদ্ধার