হোম > সারা দেশ > ময়মনসিংহ

বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ভ্যানচালক, ৫ দিন পর লাশ মিলল জঙ্গলে 

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর এক ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার আমরুলবাড়ি বটতলী এলাকার একটি জঙ্গল থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। 

নিহত চালকের নাম জিকরুল হক (৪০)। তিনি পার্শ্ববর্তী পলিপাড়া গ্রামের মরহুম মজমুল হকের ছেলে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিকরুল পেশায় একজন ভ্যানচালক। ৮ জুলাই সকালে তিনি বাড়িতে ভ্যান রেখে বের হন। ওই দিন তিনি বাড়ি ফেরেননি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

আজ উপজেলার আমরুলবাড়ি বটতলী এলাকার ওই জঙ্গল থেকে দুর্গন্ধ এলে এলাকার লোকজন ভেতরে ঢুকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ওই লাশটি জিকরুলের বলে শনাক্ত করেন স্বজনেরা। 

নিহতের ছেলে লতিফুল ইসলাম (২০) আজকের পত্রিকাকে বলেন, তাঁর বাবা বিভিন্ন জায়গা থেকে পাঁচ–সাত লাখ টাকার ঋণ নিয়েছিলেন। এর চাপে তিনি আত্মহত্যা করতে পারেন। 

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ভ্যানচালক জিকরুলের অর্ধগলিত লাশ জঙ্গল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।

ময়মনসিংহ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: অব্যবস্থাপনায় ক্ষুব্ধ, তদন্তের নির্দেশ

ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

ভালুকায় ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

বর্জ্যের সঙ্গে হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছে চিকিৎসাসামগ্রী

ভালুকায় রিসোর্টে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

‘বিয়ের জন্য’ ঋণ না পেয়ে ব্যাংকই লুটের পরিকল্পনা

বর্জ্য সংরক্ষণাগারে মিলছে ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসাসামগ্রী, সমালোচনা

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, লুট ২০ লাখ টাকার মালামাল

ভালুকায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য