হোম > সারা দেশ > ময়মনসিংহ

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

ময়মনসিংহ প্রতিনিধি

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন। পাশাপাশি এটাও বলুন—গোলাপি ব্যালটে থাকবে—রাষ্ট্রটা ভবিষ্যতে কীভাবে সংস্কার করতে চান।’

আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটরিয়ামে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মি এতে সভাপতিত্ব করেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বক্তব্য দেন।

আলী রীয়াজ বলেন, কে ক্ষমতায় গেল, কে গেল না, তাতে কিছু যায়-আসে না। সাদা ব্যালট পাঁচ বছরের জন্য আর গোলাপি ব্যালট রাষ্ট্র সংস্কারের পথরেখা তৈরি করবে। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো একমত থাকবে বলে কথা দিয়েছে। সুতরাং, গণভোট নিয়ে যাঁরা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, তা সফল হবে না। প্রত্যেককে রাষ্ট্র মেরামতে দায়িত্ব পালন করতে হবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে পৃথিবীর বিভিন্ন দেশে যখনই গণভোট হয়েছে, তার অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্র তথা সরকার ইতিবাচক ভোটের জন্য প্রচারণা করেছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘দেশে-বিদেশে একটি চক্র গণভোট নিয়ে ফ্যাসিবাদ সৃষ্টি করতে নানা অপপ্রচার চালাচ্ছে। এর থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। গণভোটে ‘‘হ্যাঁ’’ দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। আল্লাহর ওপর মানুষের পূর্ণ আস্থা থাকবে না। এসব কিছুই সম্পূর্ণ বোগাস। এই ফ্যাসাদ সৃষ্টিকারীদের ট্র্যাপে যেন আমরা কোনোভাবে না পড়ি, সতর্ক থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের দায় থেকে সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণভোটে অবশ্যই ‘‘হ্যাঁ’’ বিজয়ী করতে হবে।’

মধুপুরে শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণ ঘিরে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা

ময়মনসিংহের গারো পাহাড় সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ময়মনসিংহে ৫৪৯ বোতল ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩

ময়মনসিংহে গাদাগাদি করে চিকিৎসা, হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বাবার আক্ষেপ: আইসিইউ থাকলে হয়তো বাঁচত ছেলেটা

হালুয়াঘাটে টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে ২০ গ্রাম প্লাবিত

ময়মনসিংহে শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ৩ ও ১০ মাস বয়সী দুই শিশুর মৃত্যু

নজরুল বিশ্ববিদ্যালয়ে জারুলের স্নিগ্ধতা

পরিবারের জন্য জীবনের ঝুঁকি নিয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে, বুলেটে গেল প্রাণ