হোম > সারা দেশ > ময়মনসিংহ

৫ লাখ টাকা ব্যয়ে সৌদি গিয়ে ৩ দিন কারাবাস, ফিরে থানায় অভিযোগ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

বেশি টাকা বেতনে চাকরির প্রলোভনে পাঁচ লাখ টাকা ব্যয়ে সৌদি আরবে গিয়েছিলেন নান্দাইলের সজীব সরকার। সেখানে গিয়ে দুই মাসের মধ্যে তিন দিন জেল খেটে শূন্য হাতে বাড়ি ফিরেছেন তিনি। এ ঘটনায় গতকাল শুক্রবার নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন সজীব। 

ভুক্তভোগী সজীব সরকার (২৩) নান্দাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গারুয়া গ্রামের শরীফ উদ্দিন সরকারের ছেলে। অভিযুক্ত ব্যক্তি হলেন পার্শ্ববর্তী গ্রাম আচারগাঁও উত্তরপাড়ার মৃত ঈসমাইল ফকিরের ছেলে আ. রশিদ ওরফে আবু মিয়া (৫০)। 

নান্দাইল মডেল থানার দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত আ. রশিদের ছেলে নাজমুল হক রনি সৌদি আরবে থাকেন। সেই সুবাদে আ. রশিদ তাঁর প্রতিবেশী গ্রামের সজীব সরকারকে বেশি টাকা বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে সৌদি আরব যাওয়ার পরামর্শ দেন। পরে নগদ ও ব্যাংকের মাধ্যমে আ. রশিদকে ৪ লাখ ৫০ হাজার টাকা দিয়ে গত ১৬ অক্টোবর সৌদি আরবে পৌঁছান সজীব সরকার। সেখানে গিয়ে সজীব বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। পরে তিনি বাড়ি থেকে ২ লাখ ১০ হাজার টাকা নিয়ে আকামা করেন। দুই মাস পর ১৭ ডিসেম্বর সজীবকে সৌদি আরবের পুলিশ গ্রেপ্তার করে তিন দিন জেল খাটার পরে সৌদি পুলিশ ২০ ডিসেম্বর দেশে পাঠিয়ে দেন। 

ভুক্তভোগী সজীব সরকার বলেন, ‘সে আমার সাথে প্রতারণা করছে। এতে করে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি প্রশাসনের কাছে এর বিচার দাবি করছি।’ 

এ বিষয়ে জানতে অভিযুক্ত আ. রশিদের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। 

অভিযোগের বিষয়ে নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সজীব সরকার থানায় একটি অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।’

ময়মনসিংহে ফুচকা খাওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, বিয়েবাড়িসহ ২০ বাড়িতে হামলা-ভাঙচুর

উচ্চ স্বরে মাইকিংয়ের প্রতিবাদ করায় ইমামের ওপর হামলা, বিচারের দাবিতে বিক্ষোভ

ময়মনসিংহে পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট ভর্তি ১১৬

অর্ধশত অসহায় পরিবার পেল ঈদ উপহার সামগ্রী

ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহে প্রধান জামাত, শান্তি কামনায় দোয়া

বিএনপি সরকার সব সময় জনগণের পাশে থাকে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ময়মনসিংহে সন্ধ্যা ৬টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা

ময়মনসিংহে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ২

ময়মনসিংহে ঈদুল আজহার জামাত কখন কোথায়