হোম > সারা দেশ > ময়মনসিংহ

হাওর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সোয়া ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে সোয়া এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে উদ্ধারকারী ট্রেন আসার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

আজ দুপুরে গফরগাঁও রেলওয়ে স্টেশনের আউটার পার হয়ে মিষ্টি বেকারির সামনে ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বেলা পৌনে ২টার দিকে উদ্ধারকারী ট্রেন এসে হাওর এক্সপ্রেসকে গফরগাঁও স্টেশনে এনে দাঁড় করিয়ে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল সচল করা হয়। 

গফরগাঁও রেলওয়ে স্টেশনমাস্টার সেলিম আল হারুন এই তথ্য নিশ্চিত করেছেন। 

গফরগাঁও রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় বলেন, ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন আসছে। সেটি এলে হাওর এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, ঘটনা তদন্তে কমিটি

ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

অফিস কক্ষে নারী শিক্ষকের সঙ্গে মারামারিতে জড়ালেন প্রধান শিক্ষক

কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত, গুরুতর আহত বাবা হাসপাতালে